×

খেলা

খুদে ভক্তদের কাছে টাকা চাইলেন বৈভব!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১০:০০ পিএম

খুদে ভক্তদের কাছে টাকা চাইলেন বৈভব!

বৈভব সূর্যবংশী। ছবি- সংগৃহীত

খুদে সমর্থকদের কাছে ছবি তোলার বিনিময়ে টাকা চেয়ে বসলেন ভারতের উদীয়মান ক্রিকেট তারকা বৈভব সূর্যবংশী। সম্প্রতি রাজস্থানের জয়পুর বিমানবন্দরে দুই খুদে ভক্তের সঙ্গে তার এই খুনসুটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ভক্তদের ভয় পাইয়ে দিলেও পুরো বিষয়টিই ছিল নিছক মজা।

জয়পুর বিমানবন্দরে বৈভবকে দেখে ছবি তোলার আবদার নিয়ে এগিয়ে আসে দুই খুদে সমর্থক। ভিডিওতে দেখা যায়, বৈভব তাদের ফিরিয়ে দিয়ে সিরিয়াস মুখে বলেন, ‘ভাই, আমি তো বিনামূল্যে ছবি তুলি না। সত্যি বলছি, আমার সঙ্গে ছবি তুলতে হলে জনপ্রতি ১০০ রুপি করে দিতে হবে।’ প্রিয় ক্রিকেটারের এমন দাবিতে থমকে যায় দুই কিশোর। তবে হাল না ছেড়ে কিছুক্ষণ পর ঠিকই ২০০ রুপি জোগাড় করে বৈভবের সামনে হাজির হয় তারা।

টাকা হাতে খুদে ভক্তদের ফিরতে দেখে আর হাসি চেপে রাখতে পারেননি বৈভব। হেসে ফেলে তিনি জানান, তিনি আসলে মজা করছিলেন। এরপর ওই দুই সমর্থকের সঙ্গে বেশ কয়েকটি ছবি তোলেন তিনি। বৈভবের এই কাণ্ড দেখে পাশে থাকা তাঁর সতীর্থরাও হাসিতে ফেটে পড়েন।

এর আগে হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে প্যাট কামিন্সকে প্রথম বলেই ছক্কা মেরে আলোচনায় আসেন বৈভব। ম্যাচ শেষে খোদ কামিন্সও তার প্রশংসা করে বলেছিলেন, ‘এখন বৈভবই আমার প্রিয় ক্রিকেটার। সে কতটা আক্রমণাত্মক খেলে! প্রতিটি বল সীমানার অনেক বাইরে পাঠিয়েছে।’ অজি অধিনায়ক আরও জানান, বলের লাইন-লেংথ একটু এদিক-সেদিক হলেই বৈভব বাউন্ডারি হাঁকায়, তাই বোলারদের খুব নিখুঁত হতে হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ খাতকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে’

‘অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ খাতকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে’

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত

অব্যবহৃত মোবাইল ডেটা ফেরতের ‍সুযোগ নেই: এমটব

অব্যবহৃত মোবাইল ডেটা ফেরতের ‍সুযোগ নেই: এমটব

‘জুলাই সনদের ওপর আলোচনা অপ্রয়োজনীয়’ মন্তব্য নিয়ে সংসদে হট্টগোল

‘জুলাই সনদের ওপর আলোচনা অপ্রয়োজনীয়’ মন্তব্য নিয়ে সংসদে হট্টগোল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App