×

খেলা

বিফলে স্বর্ণার ফিফটি, হার দিয়ে শুরু বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পিএম

বিফলে স্বর্ণার ফিফটি, হার দিয়ে শুরু বাংলাদেশের

ছবি- সংগৃহীত

স্বর্ণা আক্তারের অনবদ্য অর্ধশতক সত্ত্বেও শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ নারী দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের কাছে ২৫ রানে হেরেছে নিগার সুলতানার দল। লঙ্কানদের দেওয়া ১৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেটে ১৩৬ রানেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস। মিডল অর্ডারে ব্যাটারদের ব্যর্থতা ও রানের গতির মন্থরতা মূলত বাংলাদেশের পরাজয় নিশ্চিত করে।

রান তাড়া করতে নেমে বাংলাদেশ উড়ন্ত সূচনা করেছিল। দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাটে ৩ দশমিক ৩ ওভারেই ৩৯ রান তুলে ফেলে তারা। তবে চতুর্থ ওভারে চামারি আতাপাত্তু জুয়াইরিয়াকে (১৬) ফেরানোর পরই ধস নামে ইনিংসে। মাত্র ১৫ বলের ব্যবধানে ৫ রান তুলতেই টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা (০) ও শারমিন আক্তার (১) দ্রুত বিদায় নিলে বিপর্যয় আরও বাড়ে।

পঞ্চম উইকেটে সোবহানা মোস্তারিকে নিয়ে প্রতিরোধ গড়েন স্বর্ণা আক্তার। ৫০ বলে ৩৯ রানের জুটি গড়লেও রানের গতি বাড়াতে পারেননি সোবহানা (২৬ বলে ১৬)। সোবহানার বিদায়ের পর একাই লড়াই চালিয়ে যান স্বর্ণা। ৪টি চার ও ২টি ছক্কায় ৪৫ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই তরুণ অলরাউন্ডার। তবে অন্য প্রান্ত থেকে কেউ যোগ্য সঙ্গ দিতে না পারায় পরাজয় এড়ানো সম্ভব হয়নি। শ্রীলঙ্কার পক্ষে আতাপাত্তু, বান্দারা ও মাদারা ২টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৬১ রানের বড় পুঁজি পায় শ্রীলঙ্কা। লঙ্কানদের বড় সংগ্রহের কারিগর ইমেশা দুলানি (৫৫) ও হার্শিতা মাধবী (৬১)। দ্বিতীয় উইকেটে চামারি আতাপাত্তুকে (৩২) নিয়ে ৪২ রান যোগ করার পর, তৃতীয় উইকেটে দুলানি ও মাধবী মাত্র ৫৪ বলে ৮০ রানের বিধ্বংসী জুটি গড়েন। বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন ২৯ রানে ২ উইকেট শিকার করেন। নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচে নাহিদা আক্তার পান ১টি উইকেট।

আগামী বৃহস্পতিবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাচারের সময় ৮ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

পাচারের সময় ৮ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ফেডারেশন কাপ থেকে বিদায় আবাহনীর, শেষ চারে রহমতগঞ্জ

ফেডারেশন কাপ থেকে বিদায় আবাহনীর, শেষ চারে রহমতগঞ্জ

বিমানবন্দরের রানওয়ে এলাকায় প্রবেশ, যুবক আটক

বিমানবন্দরের রানওয়ে এলাকায় প্রবেশ, যুবক আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App