×

খেলা

ফেডারেশন কাপ থেকে বিদায় আবাহনীর, শেষ চারে রহমতগঞ্জ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পিএম

ফেডারেশন কাপ থেকে বিদায় আবাহনীর, শেষ চারে রহমতগঞ্জ

ছবি- সংগৃহীত

ফেডারেশন কাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ঢাকা আবাহনী লিমিটেড গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) কিংস অ্যারেনায় ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে পিডব্লিউডির কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ১২ বারের চ্যাম্পিয়নরা। আবাহনীর এই হারের সুযোগে গোল ব্যবধানে এগিয়ে থেকে এলিমিনেটর নিশ্চিত করেছে রহমতগঞ্জ। দিনের অন্য ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা।

কিংস অ্যারেনায় আজ জয়ের কোনো বিকল্প ছিল না আবাহনীর সামনে। লিগে টানা ছয় ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমে আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি আকাশী-নীলরা। উল্টো ম্যাচের ৬৬ মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহর গোলে পিছিয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত ওই এক গোলেই হার মানতে হয় আবাহনীকে। এই জয়ে পিডব্লিউডির পয়েন্ট রহমতগঞ্জের সমান ৬ হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বিদায় নিতে হয়েছে তাদেরও।

এদিকে কুমিল্লায় বৈরী আবহাওয়ার কারণে ম্যাচ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। খেলা শুরুর পৌনে এক ঘণ্টা আগেও মাঠ হাঁটুজলে ডুবে ছিল। তবে জল সরিয়ে শেষ পর্যন্ত মাঠে গড়ানো ম্যাচে ফকিরেরপুল রুখে দেয় রহমতগঞ্জকে। এই ড্র থেকে পাওয়া ১ পয়েন্টই রহমতগঞ্জকে পৌঁছে দিয়েছে শেষ চারে (এলিমিনেটর)। যেখানে তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ মোহামেডান।

এবারের ফেডারেশন কাপ আবাহনীর জন্য ছিল দুঃস্বপ্নের মতো। ফকিরেরপুলকে হারিয়ে যাত্রা শুরু করলেও ব্রাদার্সের কাছে হার এবং রহমতগঞ্জের সঙ্গে ড্র তাদের খাদের কিনারায় ঠেলে দেয়। আজ পিডব্লিউডির কাছে হার সেই বিদায় নিশ্চিত করল। ‘এ’ গ্রুপ থেকে আগেই কোয়ালিফায়ার্স নিশ্চিত করেছিল ব্রাদার্স ইউনিয়ন। প্রথম কোয়ালিফায়ার্সে তাদের প্রতিপক্ষ বসুন্ধরা কিংস।

প্রথম কোয়ালিফায়ার্স: বসুন্ধরা কিংস বনাম ব্রাদার্স ইউনিয়ন

এলিমিনেটর: মোহামেডান বনাম রহমতগঞ্জ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পানি বাড়ায় হারভেস্টার বন্ধ, তেল ও শ্রমিক সংকটে বিপাকে কৃষক

পানি বাড়ায় হারভেস্টার বন্ধ, তেল ও শ্রমিক সংকটে বিপাকে কৃষক

উপদেষ্টা থাকতে কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ দিন

সংসদে নাহিদ উপদেষ্টা থাকতে কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ দিন

সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

‘উনি গুরুতর অপরাধ করেছেন’

‘উনি গুরুতর অপরাধ করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App