×

খেলা

ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৮:০৬ পিএম

ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস

ছবি- সংগৃহীত

ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ারে দোরিয়েলতন গোমেজের জোড়া গোলে ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বৃষ্টিভেজা প্রতিকূল মাঠে এই দাপুটে জয়ের মাধ্যমে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করল মারিও গোমেজের শিষ্যরা।

বসুন্ধরা কিংস অ্যারেনায় দোরিয়েলতন গোমেজের একক নৈপুণ্যে ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার (৫ মে) বৃষ্টির বাগড়ার মাঝে অনুষ্ঠিত এই ম্যাচে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন; এছাড়া রাকিব হোসেন ও সাব্বির হোসেন একবার করে জালের দেখা পান। এই জয়ে লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নিল।

ম্যাচের শুরু থেকেই ব্রাদার্সের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে কিংস। মাত্র ৩ মিনিটের মাথায় সাদ উদ্দিনের পাসে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে নেন রাকিব হোসেন। প্রথমার্ধে ব্রাদার্স ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গিনির ফরোয়ার্ড কেরফালা কৌয়াতে এবং স্যামুয়েল চিগোজি সুযোগগুলো নষ্ট করেন। ১-০ ব্যবধানে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে ফেরে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের ৭১তম মিনিটে সাদের ক্রস থেকে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন দোরিয়েলতন। এর তিন মিনিট পর গোলকিপারকে একা পেয়ে ঠান্ডা মাথায় নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তিনি। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে বদলি খেলোয়াড় সাব্বির হোসেন চতুর্থ গোল করলে ব্রাদার্সের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হয়।

হারলেও ব্রাদার্স ইউনিয়নের সামনে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ থাকছে। নিয়ম অনুযায়ী, এলিমিনেটর ম্যাচে জয়ী দলের বিপক্ষে ‘কোয়ালিফায়ার ২’-এ মাঠে নামবে গোপীবাগের ক্লাবটি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশঙ্কামুক্ত মির্জা আব্বাস, ফিরতে পারেন এ মাসেই

আশঙ্কামুক্ত মির্জা আব্বাস, ফিরতে পারেন এ মাসেই

পাকিস্তান সিরিজে নতুন কোচ পাচ্ছে বাংলাদেশ

পাকিস্তান সিরিজে নতুন কোচ পাচ্ছে বাংলাদেশ

এনসিপিতে যোগ দিলেন জামায়াতের সাবেক আমিরের ছেলে নাদিমুর

এনসিপিতে যোগ দিলেন জামায়াতের সাবেক আমিরের ছেলে নাদিমুর

বাংলাদেশ-পাকিস্তান টেস্টে শিক্ষার্থীদের জন্য গ্যালারিতে প্রবেশ ফ্রি

বাংলাদেশ-পাকিস্তান টেস্টে শিক্ষার্থীদের জন্য গ্যালারিতে প্রবেশ ফ্রি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App