×

খেলা

নেইমারের গোলে জয়ে ফিরল সান্তোস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৫:৩৯ পিএম

নেইমারের গোলে জয়ে ফিরল সান্তোস

ছবি- সংগৃহীত

টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেল সান্তোস। ব্রাজিলের শীর্ষ ফুটবল লিগের ম্যাচে ঘরের মাঠ উরুবানো কালদেরায় রেড বুল ব্রাগান্তিনোকে ২-০ গোলে হারিয়েছে তারা। দলের জয়ে জালের দেখা পেয়েছেন সুপারস্টার নেইমার। এই জয়ে পয়েন্ট টেবিলের ১৬ থেকে ১৪ নম্বরে উঠে এল সান্তোস।

প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে লিড নেয় সান্তোস। পাল্টা আক্রমণে গ্যাব্রিয়েল বোন্তেম্পোর বাড়ানো বল ধরে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন নেইমার। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকেরা।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে লড়ে ব্রাগান্তিনো। তবে সান্তোসের গোলরক্ষক ডিওগেনেস প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকেন। ম্যাচে তিনটি নিশ্চিত গোল ঠেকিয়ে দলকে বিপদমুক্ত রাখেন তিনি।

ম্যাচের ৭০ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন বোন্তেম্পো, তার বদলে নামেন রনি। ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সান্তোস। ‘সেট পিস’ থেকে চমৎকার এক গোল করেন অ্যাডোনিস ফ্রিয়াস।

পুরো ম্যাচে ৫৩ শতাংশের বেশি সময় বল দখলে রেখেছিল সান্তোস। তারা কর্নার পায় সাতটি। অন্যদিকে ব্রাগান্তিনো ১১টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র তিনটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান

লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান

মধ্যপ্রাচ্যের জলসীমায় যুদ্ধজাহাজ মোতায়েন করছে ব্রিটেন

মধ্যপ্রাচ্যের জলসীমায় যুদ্ধজাহাজ মোতায়েন করছে ব্রিটেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App