×

খেলা

জাতীয় দল সতীর্থের বলে দুইবার মাথায় আঘাত, হাসপাতালে ইংলিশ তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৮:৪৯ পিএম

জাতীয় দল সতীর্থের বলে দুইবার মাথায় আঘাত, হাসপাতালে ইংলিশ তারকা

ছবি- সংগৃহীত

আগামী মাসে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় দুইবার মাথায় আঘাত পেয়েছেন ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন। নটিংহ্যামশায়ারের পেসার জশ টাংয়ের বাউন্সারে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। দ্বিতীয় আঘাতটি গুরুতর হওয়ায় কনকাশনের আশঙ্কায় মাঠ ছাড়তে হয় তাকে। তার বদলি হিসেবে খেলছেন রিস টপলি।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মাথায় দুইবার বল লাগার পরও ব্যাটিং চালিয়ে যেতে চেয়েছিলেন অ্যাটকিনসন। তবে চিকিৎসকদের পরামর্শে ২৭ রানে থাকা অবস্থায় তাঁকে তুলে নেওয়া হয়। অবশ্য সারে কোচ গ্যারেথ ব্যাটি স্বস্তির খবর দিয়েছেন। তিনি জানান, অ্যাটকিনসন এখন ভালো আছেন এবং মাঠে প্রাথমিক সব পরীক্ষায় তিনি পাস করেছিলেন। স্রেফ বাড়তি সতর্কতার কারণে তাঁকে আর নামানো হয়নি।

নিউজিল্যান্ড সিরিজের আগে ইংলিশ পেস আক্রমণে এখন চরম অনিশ্চয়তা। অধিনায়ক বেন স্টোকস দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরলেও চোটের তালিকায় আছেন ব্রাইডন কার্স। জফরা আর্চার আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় ৪ জুন লর্ডস টেস্টে তাঁর খেলার সম্ভাবনা কম। মার্ক উডও পুরোপুরি ফিট নন।

এমন পরিস্থিতিতে অ্যাটকিনসন ও টাংই ছিলেন নির্বাচকদের প্রধান ভরসা। গত অ্যাশেজে তিন টেস্ট খেলে ৬ উইকেট নেওয়া অ্যাটকিনসন হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফিরলেও মাথায় এই আঘাত ইংল্যান্ড শিবিরে নতুন উদ্বেগ ছড়িয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App