×

খেলা

পাকিস্তানের সিরিজ বাঁচানোর টেস্টে বাবরের ফেরা নিয়ে আশাবাদী সরফরাজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৫:৫৩ পিএম

পাকিস্তানের সিরিজ বাঁচানোর টেস্টে বাবরের ফেরা নিয়ে আশাবাদী সরফরাজ

ছবি- সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া পাকিস্তান। সিলেটে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনজুরি কাটিয়ে ফিরছেন দলটির তারকা ব্যাটার ও সাবেক অধিনায়ক বাবর আজম। চোটের কারণে প্রথম ম্যাচে তিনি খেলতে পারেননি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাবরের ফেরায় স্বস্তি প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধান কোচ সরফরাজ আহমেদ।

আজ শুক্রবার (১৫ মে) সংবাদ সম্মেলনে সরফরাজ বলেন, ‘বাবরের ফেরা আমাদের জন্য ইতিবাচক। গত পিএসএলেও সে দুর্দান্ত খেলেছে। মানসিকভাবে সতেজ ও কৌশলগতভাবে বাবর এখন অনেক শক্তিশালী। তাকে দলে পেয়ে আমরা খুশি।’

হার দিয়ে সিরিজ শুরু করায় শান মাসুদের দলকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। তবে এসবে কান দিতে নারাজ সরফরাজ। তিনি বলেন, ‘ভালো ক্রিকেট না খেললে সমালোচনা হবেই, এটা নতুন কিছু নয়। আমরা সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য পরবর্তী ম্যাচে ভালো ক্রিকেট খেলা।’

অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান মিরপুরে প্রথম টেস্টে ব্যাটে-বলে সফল হতে পারেননি। তবে তাঁর ওপর আস্থা রাখছেন কোচ। সরফরাজ বলেন, ‘রিজওয়ান অসাধারণ উইকেটকিপার। দীর্ঘদিন পর কোনো সংস্করণে ফিরলে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। আশা করি, সামনের ম্যাচে সে ব্যাটিং ও কিপিংয়ে অবদান রাখবে।’

আগামী ১৮ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App