×

খেলা

লিটনের দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:২৯ পিএম

লিটনের দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

ছবি- সংগৃহীত

দলীয় ১১৬ রানে মেহেদী হাসান মিরাজ যখন ফিরে যান, তখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরছিল—সম্মানজনক সংগ্রহ দাঁড় করাতে পারবে তো বাংলাদেশ? শেষ পর্যন্ত লজ্জা এড়িয়ে সিলেট টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিকেরা এই সমীকরণ মিলিয়েছে। সেটা সম্ভব হয়েছে লিটন দাসের লড়িয়ে ইনিংসে ভর করে।

শেষ ব্যাটার হিসেবে ক্রিজে আসেন নাহিদ রানা। মোকাবেলা করা চতুর্থ বলেই উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দেন এই পেসার। রানার বিদায়ে অলআউট হয়েছে বাংলাদেশ। তার আগে করেছে ২৭৮ রান। দলকে পৌনে তিনশর কোটায় নিয়ে যেতে দারুণ এক সেঞ্চুরি উপহার দেন লিটন। ওপরের সারির ব্যাটাররা ফিরে গেলেও লড়াই চালিয়ে যান। টেলএন্ডারদের নিয়ে লড়াই করে দলকে লড়াকু পুঁজি এনে দেন তিনি।

হাসান আলীর বলে আব্দুল্লাহ ফজলের হাতে ধরা পড়লে লিটনের ইনিংস থামে। তার আগে ১৬ চার এবং ২ ছক্কায় খেলেন ১২৬ রানের ইনিংস। ষষ্ঠ উইকেটে তাইজুলকে নিয়ে যোগ করেন ৬০ রান। নবম উইকেটে শরীফুল ইসলামের সঙ্গে তাঁর জুটি ৬৪ রানের। তার আগে তাসকিন আহমেদকে নিয়ে আরও ৩৮ রান যোগ করেন লিটন। ওপরের সারির ব্যাটারদের ব্যর্থতার দিনে লিটনময় একটা দিনটাই দেখল ভক্তরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধান চাষ করে খরচই উঠছে না, দুশ্চিন্তায় বিলাঞ্চলের কৃষক

ধান চাষ করে খরচই উঠছে না, দুশ্চিন্তায় বিলাঞ্চলের কৃষক

আগুনে পুড়ল ১৭ দোকান, দিশেহারা ব্যবসায়ীরা

আগুনে পুড়ল ১৭ দোকান, দিশেহারা ব্যবসায়ীরা

ব্রিজ আছে, রাস্তা নেই: এলজিইডির কাজে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

ব্রিজ আছে, রাস্তা নেই: এলজিইডির কাজে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

যাচ্ছিলেন ধানক্ষেতে, ট্রাকচাপায় ঝরল তরুণের প্রাণ

যাচ্ছিলেন ধানক্ষেতে, ট্রাকচাপায় ঝরল তরুণের প্রাণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App