×

খেলা

মোহামেডানের বোর্ড সভায় ফুটবলের দলগঠনসহ বেশিকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৮:০৭ পিএম

মোহামেডানের বোর্ড সভায় ফুটবলের দলগঠনসহ বেশিকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫৭তম বোর্ড সভা সম্পন্ন হয়েছে। 

রোববার (১৭ মে) দুপুরে রাজধানীর মতিঝিলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বোর্ডরুমে এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. বরকত উল্লাহ বুলু।

সভায় সংগঠনের অন্যতম নীতি-নির্ধারক ও পরিচালক এম এ সালামসহ পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল, ক্রিকেট ও হকি দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং আগামী ২০২৬-২৭ মৌসুমের প্রথম বিভাগ ফুটবলের জন্য দল গঠন সংক্রান্ত রূপরেখার ওপর বিস্তারিত আলোচনা ও বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভা শেষে ক্লাবের প্রভাবশালী পরিচালক ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী এম এ সালাম বলেন, ‘মোহামেডানের ঐতিহ্য ও গৌরবময় দিন ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। আগামী মৌসুমের জন্য শক্তিশালী ফুটবল ও ক্রিকেট দল গঠনের বিষয়ে সভায় অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ক্লাবের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং স্থায়ী সদস্যদের কল্যাণ নিশ্চিতে আমরা বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি।’

সভায় ক্লাবের ডিরেক্টর ইনচার্জ অফ অ্যাডমিনিস্ট্রেশন মো. লোকমান হোসেন ভূঁইয়া, পরিচালক খায়রুল কবির খোকনসহ পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই সভায় নেওয়া সিদ্ধান্তসমূহ মোহামেডান স্পোর্টিং ক্লাবের চলমান সাফল্যকে আরও বেগবান করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App