×

খেলা

পাকিস্তানকে পাহাড়সম লক্ষ্য দিলো বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৫:৩১ পিএম

পাকিস্তানকে পাহাড়সম লক্ষ্য দিলো বাংলাদেশ

মুশফিকুর রহিম। ছবি- সংগৃহীত

ঢাকা টেস্টের পর এবার সিলেট টেস্টেও পাকিস্তানের বিপক্ষে জয়ের উজ্জ্বল সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ। জয়ের জন্য সফরকারীদের সামনে ৪৩৭ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিকেরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭৮ রানের জবাবে ২৩২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩৭ রান।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। তার ১৩৭ রানের ওপর ভর করেই বড় পুঁজি পায় দল। রান পেয়েছেন লিটন দাস ও মাহমুদুল হাসান জয়ও। লিটন ৬৯ ও জয় করেন ৫২ রান।

পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন খুররম শেহজাদ। ৮৬ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি। এ ছাড়া ১২৬ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন সাজিদ খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App