×

খেলা

সিলেট টেস্ট

পাকিস্তানের প্রয়োজন ১২১ রান, বাংলাদেশের ৩ উইকেট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৬:০৫ পিএম

পাকিস্তানের প্রয়োজন ১২১ রান, বাংলাদেশের ৩ উইকেট

ছবি- সংগৃহীত

বাংলাদেশের জন্য গলার কাঁটা হয়ে উঠেছিল সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ানের জুটি। অবশেষে তাদের ১৩৪ রানের প্রতিরোধ ভাঙলেন তাইজুল ইসলাম। ৭১ রান করা সালমানকে বোল্ড করেন এই বাঁহাতি স্পিনার। সালমানের বিদায়ের পর উইকেটে এসে মাত্র ৬ বল টিকতে পেরেছেন হাসান আলি। তাইজুলের পরের ওভারে স্লিপে ক্যাচ দেন তিনি। শেষ বিকেলে ৮ বলের ব্যবধানে ২ উইকেট তুলে নিয়ে স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬ রান। ম্যাচ জিততে এখনো ১২১ রান চাই পাকিস্তানের, হাতে আছে ৩ উইকেট। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৭৮ ও দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান করে বাংলাদেশ। পাকিস্তান প্রথম ইনিংসে করেছিল ২৩২ রান।

গতকাল শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ ওভারে কোনো রান তুলতে পারেনি পাকিস্তান। আজ দুই ওপেনার মিলে আরও ৮ ওভার খেলেন। ইনিংসের ১১তম ওভারে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন নাহিদ রানা। রানার শর্ট বলে ব্যাট চালাতে গিয়ে গতির কাছে পরাস্ত হন আবদুল্লাহ ফজল। গালিতে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দেওয়ার আগে এই বাঁহাতি ওপেনার করেন মাত্র ৬ রান।

দলীয় ৪১ রানে আরেক ওপেনার আজান আওয়াইসকে (২১) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। আম্পায়ার্স কলে সাজঘরে ফেরেন তিনি। দুই ওপেনারকে হারানোর পর জুটি গড়ে দলকে এগিয়ে নেন বাবর আজম ও শান মাসুদ। এই জুটিও ভাঙেন তাইজুল। ৪৭ রান করা বাবরকে ফিরিয়ে ফিফটি বঞ্চিত করেন তিনি।

সিরিজজুড়ে ব্যর্থ সউদ শাকিল এবারও সুবিধা করতে পারেননি। ২১ বল খেলে মাত্র ৬ রান করে নাহিদ রানার শিকার হন এই মিডল অর্ডার ব্যাটার। এরপর থিতু হওয়া শান মাসুদকেও বেশিক্ষণ টিকতে দেননি তাইজুল। মাহমুদুল হাসান জয়ের ক্যাচ বানিয়ে ৭১ রানে মাসুদকে ফেরান তিনি। ১৬২ রানে ৫ উইকেট হারানোর পর মনে হচ্ছিল ম্যাচ আজই শেষ হতে পারে। তবে রিজওয়ান ও সালমানের জুটি তা হতে দেয়নি।

চতুর্থ দিনে এসে স্বাভাবিকভাবেই উইকেটের বাড়তি সুবিধা কাজে লাগিয়েছেন স্পিনাররা। বাংলাদেশের হয়ে আজ দুর্দান্ত বোলিং করেছেন তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে ১১৩ রান খরচায় ৪টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। এ ছাড়া নাহিদ রানা ২টি ও মেহেদী মিরাজ নিয়েছেন ১টি উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

ডিএমপি কমিশনার পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App