×

খেলা

আর্জেন্টিনার বিশ্বকাপ চূড়ান্ত দলে থাকতে পারে যে দুই চমক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:১৭ পিএম

আর্জেন্টিনার বিশ্বকাপ চূড়ান্ত দলে থাকতে পারে যে দুই চমক

ছবি- সংগৃহীত

বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড নিয়ে ততই বাড়ছে উত্তেজনা। লিওনেল মেসির নেতৃত্বে এবার শিরোপা ধরে রাখার মিশনে নামবে আলবিসেলেস্তেরা।

সেই লক্ষ্যেই দল নিয়ে বড় সিদ্ধান্ত নিতে শুরু করেছেন কোচ লিওনেল স্কালোনি। প্রাথমিক ৫৫ সদস্যের তালিকা থেকে ধাপে ধাপে খেলোয়াড় কমিয়ে আনার পরিকল্পনা করছেন তিনি। সর্বশেষ খবর অনুযায়ী, স্কালোনি আপাতত ২৮ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করছেন। আর সেই তালিকায় দুই চমক হিসেবে থাকতে পারেন এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মাতিয়াস সুলে।

দীর্ঘদিন জাতীয় দলের মূল পরিকল্পনার বাইরে থাকলেও ইউরোপীয় ক্লাব ফুটবলে দুর্দান্ত মৌসুম কাটিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন এই দুই ফুটবলার। তাদের পারফরম্যান্সে স্কালোনিও মুগ্ধ বলে জানা গেছে। ফলে শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে তাদের সামনে।

এমিলিয়ানো বুয়েন্দিয়া চলতি মৌসুমে অ্যাস্টন ভিলার হয়ে ৫২ ম্যাচে ১১টি গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন। গত রাতে ইউরোপা লিগের ফাইনালেও গোল ও অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। অন্যদিকে, ইতালিয়ান ক্লাব রোমার হয়ে নিজেকে মেলে ধরেছেন মাতিয়াস সুলে। চলতি মৌসুমে ৪১ ম্যাচে ৭টি গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন এই তরুণ।

আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইবোলার কারণে কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বাতিল

ইবোলার কারণে কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বাতিল

পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’

পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’

আর্জেন্টিনার বিশ্বকাপ চূড়ান্ত দলে থাকতে পারে যে দুই চমক

আর্জেন্টিনার বিশ্বকাপ চূড়ান্ত দলে থাকতে পারে যে দুই চমক

৩০ গ্রামের জন্য ৩ ডিলার, টিসিবি পণ্য নিতে চরম ভোগান্তি

৩০ গ্রামের জন্য ৩ ডিলার, টিসিবি পণ্য নিতে চরম ভোগান্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App