×

খেলা

৪৪ বছর পর ইউরোপের শিরোপা জিতল অ্যাস্টন ভিলা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:৩৪ পিএম

৪৪ বছর পর ইউরোপের শিরোপা জিতল অ্যাস্টন ভিলা

ছবি- সংগৃহীত

জার্মান ক্লাব ফ্রেইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। তুরস্কে অনুষ্ঠিত ফাইনালে এই জয়ের মাধ্যমে প্রায় ৪৪ বছর পর ইউরোপীয় প্রতিযোগিতায় শিরোপা জয়ের স্বাদ পেল ভিলা।

এর আগে ক্লাবটি দীর্ঘ সময় ধরে বড় কোনো ট্রফি জিততে পারেনি। ১৯৯৬ সালে কারাবাও কাপ জয়ের পর থেকে কোনো বড় শিরোপা ছিল না তাদের ঝুলিতে। আর ইউরোপীয় মঞ্চে সর্বশেষ সাফল্য ছিল ১৯৮২ সালে ইউরোপিয়ান কাপ জয়।

ফাইনালে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে অ্যাস্টন ভিলা। ৪০তম মিনিটে ইউরি তিয়েলেমান্সের ভলিতে করা গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে এমিলিয়ানো বুয়েন্দিয়ার দারুণ বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধে ৫৮তম মিনিটে মরগ্যান রজার্সের গোল ম্যাচের ফল নিশ্চিত করে দেয়। পুরো ম্যাচে আক্রমণাত্মক খেলায় ভিলা ১৬টি শট নেয়, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে।

কোচ উনাই এমেরির জন্য এটি ইউরোপা লিগে পঞ্চম শিরোপা, যা তাকে এই প্রতিযোগিতার অন্যতম সফল কোচে পরিণত করেছে। এর আগে তিনি সেভিয়া ও ভিয়ারিয়ালের হয়ে ইউরোপা লিগ জিতেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App