×

খেলা

বুলবুল-ফারুকদের রিট কার্যতালিকা থেকে বাদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:৫২ পিএম

বুলবুল-ফারুকদের রিট কার্যতালিকা থেকে বাদ

ছবি- সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা চ্যালেঞ্জ করে ফারুক আহমেদের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ রিটটি তালিকা থেকে বাদ দেন।

আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল ও এ কে এম আজাদ হোসেন। বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান।

আইনজীবী এ কে এম আজাদ বলেন, রিটটি অন্য বেঞ্চে উপস্থাপন করা হবে কি না, সে বিষয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গত ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফারুকের মনোনয়ন বাতিল করে। পরদিন ৩০ মে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুলকে বিসিবির পরিচালক মনোনীত করে এনএসসি। পরে ওই দুই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ফারুক গতকাল রোববার রিটটি করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ডা. শফিকুর রহমান জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App