×

খেলা

আঙুল ভাঙা মার্টিনেজের ওপর নজর আর্জেন্টিনার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:০৯ পিএম

আঙুল ভাঙা মার্টিনেজের ওপর নজর আর্জেন্টিনার

এমিলিয়ানো মার্তিনেজ। ছবি- সংগৃহীত

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে আর্জেন্টিনা শিবিরে কিছুটা দুশ্চিন্তা তৈরি করেছেন এমিলিয়ানো মার্তিনেজ। ইউরোপা লিগের ফাইনালের ওয়ার্ম-আপে হাতে চোট পেয়েছেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। অবশ্য চোট নিয়েই পুরো ৯০ মিনিট খেলেছেন তিনি। ৩-০ গোলের জয়ে অ্যাস্টন ভিলাকে শিরোপাও এনে দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।

ম্যাচ শেষে ইএসপিএনকে মার্তিনেজ বলেন,‘ওয়ার্ম-আপের সময় আমার আঙুল ভেঙে গেছে। জীবনে আগে কখনো আঙুল ভাঙেনি। বল ধরতে গেলেই অন্যদিকে চলে যাচ্ছিল। তবে ফাইনালের মতো ম্যাচে এমনটা হতেই পারে।’ স্পোর্টস নিউজ পোর্টাল টিওয়াইসি স্পোর্টসের খবর, আজ শুক্রবার এক্স-রে করে তার চোটের সর্বশেষ অবস্থা পরীক্ষা করা হবে। তবে মার্তিনেসের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, বিশ্বকাপে খেলতে তার কোনো সমস্যা হবে না।

অ্যাস্টন ভিলার হয়ে প্রথম শিরোপা জেতার মাধ্যমে ফাইনালে নিজের অবিশ্বাস্য রেকর্ড অক্ষুণ্ন রাখলেন মার্তিনেজ। এখন পর্যন্ত ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সাতটি ফাইনাল খেলে সব কটিতেই জিতেছেন তিনি। এই তালিকায় আছে আর্সেনাল, আর্জেন্টিনা এবং অ্যাস্টন ভিলার জার্সিতে জেতা ফাইনালগুলো। শিরোপা জয়ের উচ্ছ্বাসের মাঝেই বিশ্বকাপ নিয়ে মার্তিনেস বলেন, ‘আমি খুব খুশি। এখন সতীর্থদের সঙ্গে উদ্‌যাপন করব, এরপর পুরো মনোযোগ থাকবে বিশ্বকাপে।’

এদিকে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কোচিং স্টাফও মার্তিনেজের শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখছে। বিশ্বকাপ সামনে রেখে আরও কয়েকজন ফুটবলারের ফিটনেস পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা। বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে গ্রুপ ‘জে’তে খেলবে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App