×

খেলা

এলপিএলে একই দলে খেলবেন সাকিব ও তাসকিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৫:৩৭ পিএম

এলপিএলে একই দলে খেলবেন সাকিব ও তাসকিন

সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। ছবি- সংগৃহীত

আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে খেলবেন তিনি। একই দলে খেলবেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদও। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দলটি সরাসরি চুক্তিতে এই দুই বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও মাঠে ফিরছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

এলপিএলের পক্ষ থেকে সাকিবের কার্ড–সংবলিত এক পোস্টে বলা হয়েছে,‘টি-টোয়েন্টির অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যোগ দিলেন জাফনা কিংসে। চাপের মুহূর্তে তার অভিজ্ঞতা ও স্থিরতাই হয়ে ওঠে দলের বড় ভরসা।’ পৃথক পোস্টে তাসকিনকে দলে নেওয়ার ব্যাখ্যায় এলপিএল জানিয়েছে, ‘জাফনা পেস আক্রমণে যুক্ত করল আগুন ঝরানো শক্তি।’ এর আগে ২০২৪ সালে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন তাসকিন।

সাকিব আগেও এলপিএলে খেলেছেন। ২০২৩ সালের আসরে গল টাইটানসের হয়ে ১০ ম্যাচে ১৩৮ রান করার পাশাপাশি ১১টি উইকেট নিয়েছিলেন তিনি। এলপিএলের পাঁচ আসরের চারবারই শিরোপা জিতেছে জাফনা। এবার এই দুই বাংলাদেশি ছাড়াও সরাসরি চুক্তিতে শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকসে ও দুনিথ ওয়েলালাগেকে দলে নিয়েছে তারা।

গত দুই বছর বন্ধ থাকার পর এবার আবারও শুরু হতে যাচ্ছে এলপিএল। এবারের টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৭ জুলাই, চলবে ৮ আগস্ট পর্যন্ত। কলম্বোয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সাকিবের জাফনা কিংস মুখোমুখি হবে গল মার্ভেলসের।

সাকিব আল হাসান সর্বশেষ স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন গত জানুয়ারিতে। সে সময় ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্টি) এমিরেটস ব্লুজের হয়ে খেলেছিলেন এই অলরাউন্ডার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে অপারেশন থিয়েটারে রোগীকে ধর্ষণ করলেন চিকিৎসক

ভারতে অপারেশন থিয়েটারে রোগীকে ধর্ষণ করলেন চিকিৎসক

আরও দুই মাস বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ

ইরান-যুক্তরাষ্ট্র আরও দুই মাস বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় ফার্নান্দেজ

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় ফার্নান্দেজ

উত্তরের ঈদযাত্রায় এলেঙ্গা-যমুনা সেতু অংশে যানজটের শঙ্কা

উত্তরের ঈদযাত্রায় এলেঙ্গা-যমুনা সেতু অংশে যানজটের শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App