×

খেলা

আসর শেষে যে ৫ ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে কলকাতা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৬:২১ পিএম

আসর শেষে যে ৫ ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে কলকাতা

ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শুরুর আগে থেকেই চোটে ভুগেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বিশেষ করে দলের বোলিং বিভাগকে ভুগতে হয়েছে সবচেয়ে বেশি। এর ওপর বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কিনেও দলে না পাওয়ার মাশুল হারে হারে টের পেয়েছে কলকাতা। শেষ পর্যন্ত পয়েন্ট তালিকার সাত নম্বরে থেকে আসর শেষ করায় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ চরম অসন্তুষ্ট। দল পুনর্গঠনে আগামী আসরের আগে স্কোয়াডের অন্তত পাঁচ ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে কেকেআর।

বাদ পড়ার তালিকায় সবার আগে আছেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। দুই বছর ধরে ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার কেকেআরকে নেতৃত্ব দিলেও প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেননি। গত আসরে আট এবং এবার সাতে শেষ করায় তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া, বোলিং পরিবর্তন ও ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে রাহানের দুর্বলতা ছিল স্পষ্ট। অভিজ্ঞতার কারণে যাকে অধিনায়ক করা হয়েছিল, সেই নেতৃত্বের জায়গাতেই তিনি ব্যর্থ হয়েছেন।

সবচেয়ে বড় ধাক্কা এসেছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে নিয়ে। ২৫ কোটি রুপির বিশাল অঙ্কে দলে নেওয়া এই ক্রিকেটার পারফরম্যান্সের দিক থেকে পুরোপুরি ব্যর্থ। ১৪ ম্যাচে করেছেন মাত্র ৩২২ রান। চোটের কারণে প্রথম চার ম্যাচে বল করতে পারেননি, পরের ১০ ম্যাচে নিয়েছেন মাত্র ৭ উইকেট। দলের কোনো জয়েই অবদান রাখতে না পারা গ্রিনকে এত চড়া মূল্যে ধরে রাখার সম্ভাবনা নেই বললেই চলে।

একইভাবে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে পারেননি বৈভব অরোরা। হর্ষিত রানা ও মাথিশা পাথিরানাদের অনুপস্থিতিতে তার ওপর ভরসা করা হলেও ম্যাচের পর ম্যাচ দলকে ডুবিয়েছেন তিনি। বাধ্য হয়ে শেষ দিকে তাকে একাদশ থেকে বাদ দেয় কর্তৃপক্ষ।

শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে নিয়েও মোহভঙ্গ হয়েছে কেকেআরের। ১৮ কোটি রুপি দিয়ে কেনার পরও চোটের কারণে আসরের প্রথমার্ধে তিনি দলেই ছিলেন না। পরে যোগ দিলেও ফিটনেস সমস্যায় ভুগতে হয়েছে। গত ১৬ মে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমে মাত্র ১.২ ওভার বল করেই আবার চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি।

এ ছাড়া রিংকু সিংয়ের সঙ্গে ফিনিশার হিসেবে ভাবা রমনদীপ সিংও এবার হতাশ করেছেন। পুরো আসরে ৬৮ বল খেলে তাঁর স্ট্রাইক রেট ছিল মাত্র ১২০.৫৮, যা আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে একেবারেই বেমানান। কোনো কার্যকর ইনিংস খেলতে না পারায় তাঁর বিদায়ও প্রায় নিশ্চিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ম্যাচ চলাকালে মাঠেই মৃত্যু ভারতীয় পেসারের

ম্যাচ চলাকালে মাঠেই মৃত্যু ভারতীয় পেসারের

যতই ঝাঁকুনি দিক, আমরা পিছু হটবো না

এসপি মাসুদ যতই ঝাঁকুনি দিক, আমরা পিছু হটবো না

আবার দেখা হবে

আবার দেখা হবে

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৩ প্রার্থী

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৩ প্রার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App