×

খেলা

ঈদের শুভেচ্ছা জানালেন তামিম-মিরাজরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৩:০৬ পিএম

ঈদের শুভেচ্ছা জানালেন তামিম-মিরাজরা

ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা না থাকায় এবার ঘরের মাঠে পরিবারের সঙ্গেই পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করছেন দেশের ক্রিকেটাররা। ত্যাগের এই মহিমান্বিত দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি তারা। শুভেচ্ছা বার্তায় ক্রিকেটাররা ত্যাগের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সবার নিরাপত্তা ও সুস্থতা কামনা করেছেন।

জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তার ফেসবুক পেজে লিখেছেন,‘সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। মহান রাব্বুল আলামিন আমাদের সবার গুনাহ মাফ করে দিন এবং কোরবানি কবুল করে নিন। আমিন।’

বিসিবি সভাপতি তামিম ইকবাল ভক্তদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন,‘আসসালামু আলাইকুম, ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা আপনার এবং আপনার পরিবারের সবার জন্য। ঈদের সময় বাসায় এবং ভ্রমণের পথে সবাই নিরাপদে থাকবেন ও সুস্থ থাকবেন, এই কামনা রইল। ঈদ মোবারক!’

ত্যাগের মহিমাকে মনে করিয়ে দিয়ে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন,‘সব দূরত্ব মুছে যাক, ত্যাগের আনন্দে প্রতিটি হৃদয় এক হোক। ঈদ মোবারক...।’

তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় সবার জীবনে ঈদের খুশি ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, ‘কোরবানির ত্যাগ আর উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে। আপনজনদের সাথে কাটুক এই পবিত্র দিনটি। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক!’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 বিশ্বকাপের আগে আবারও ইনজুরিতে নেইমার

বিশ্বকাপের আগে আবারও ইনজুরিতে নেইমার

রাজনৈতিক প্রতিহিংসার জেরে সাবেক ছাত্রনেতার বাড়িতে হামলা

রাজনৈতিক প্রতিহিংসার জেরে সাবেক ছাত্রনেতার বাড়িতে হামলা

ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App