×

খেলা

'হানি-ট্র্যাপ' বিতর্কে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৮:৩১ পিএম

'হানি-ট্র্যাপ' বিতর্কে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

ছবি- সংগৃহীত

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ‘হানি-ট্র্যাপ’ এবং প্রটোকল ভঙ্গের আশঙ্কায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কঠোর নির্দেশনা জারির পর ক্রিকেটমহলে তীব্র গুঞ্জন ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে টুর্নামেন্টকে ঘিরে তৈরি হওয়া এই নেতিবাচক আলোচনাকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমাল। চলমান আইপিএলে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পুরো টুর্নামেন্ট অত্যন্ত ‘পরিচ্ছন্ন’ভাবে চলছে বলে দাবি করেছেন তিনি।

সম্প্রতি বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব দেবজিৎ সাইকিয়া আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজিকে সাত পৃষ্ঠার একটি বিস্তারিত নির্দেশিকা পাঠান। সেখানে খেলোয়াড় ও টিম স্টাফদের নিরাপত্তা ঝুঁকি, অনৈতিক আচরণ এবং ‘টার্গেটেড কমপ্রোমাইজ বা হানি-ট্র্যাপ’ নিয়ে বিশেষভাবে সতর্ক করা হয়। বোর্ডের এই চিঠিটি প্রকাশ পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়। এমনকি কিছু ক্রিকেটারের পরিবারের সদস্যদেরও অনলাইনে অনাকাঙ্ক্ষিত হয়রানি ও সন্দেহের মুখোমুখি হতে হচ্ছে।

তবে এই গুঞ্জনকে ভিত্তিহীন উল্লেখ করে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল ‘টাইমস অব ইন্ডিয়া’কে বলেন, ‘আমার জানা মতে, চলতি আইপিএলে হানি-ট্র্যাপ বা এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আইপিএল ২০২৬ সম্পূর্ণ স্বচ্ছ ও পরিষ্কারভাবে এগিয়ে চলছে।’ তবে টুর্নামেন্ট চলাকালীন মাঠ ও মাঠের বাইরে কিছু ছোটখাটো ভুল-ত্রুটি ও শৃঙ্খলাভঙ্গের ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছেন তিনি। ধুমালের ভাষ্য, ‘হ্যাঁ, কিছু ঘটনা ঘটেছে—যেমন রিয়ান পরাগের (ভ্যাপিং) ঘটনাটি এড়ানো যেত। তবে এর বাইরে বড় কোনো ঘটনা আমাদের নজরে আসেনি।’

বিসিসিআইয়ের সেই নির্দেশিকায় অননুমোদিত ব্যক্তিদের ডাগআউট, টিম হোটেল ও সংরক্ষিত এলাকায় প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া খেলোয়াড়দের হোটেল রুমে অতিথি প্রবেশ, বাইরে যাতায়াত এবং ম্যাচ অফিশিয়ালস ও প্লেয়ার্স এরিয়ায় (পিএমওএ) আচরণের বিষয়ে কঠোর নিয়ম বেঁধে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি আইপিএল মৌসুমে মাঠের বাইরে ইতিমধ্যেই কিছু বিতর্ক তৈরি হয়েছে। ডাগআউটে বসে মুঠোফোন ব্যবহার করার দায়ে রাজস্থান রয়্যালসের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর মেন্টর রোমি ভিন্দারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালীন ডাগআউটে বসে ‘ভ্যাপিং’ (ই-সিগারেট টানার) করার অপরাধে রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মানুষের প্রত্যাশা পূরণই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: মাহদী আমিন

মানুষের প্রত্যাশা পূরণই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: মাহদী আমিন

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুজনকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুজনকে কুপিয়ে হত্যা

দু’সপ্তাহের টানা বৃষ্টি, ভয়াবহ জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা

দু’সপ্তাহের টানা বৃষ্টি, ভয়াবহ জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা

‘নির্বাচনী ইশতেহার-জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে’

প্রেস সচিব ‘নির্বাচনী ইশতেহার-জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App