×

খেলা

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:২০ পিএম

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

ছবি- সংগৃহীত

অপেক্ষার প্রহর শেষ হতে চলল। আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপের। চার বছর পর পর ফিরে আসা এই বিশ্বযজ্ঞকে ঘিরে ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। বাংলাদেশ দল না থাকলেও, দেশের সাধারণ মানুষের মতো জাতীয় ক্রিকেট দলের তারকাদের মধ্যেও বিশ্বকাপ নিয়ে উন্মাদনার কমতি নেই।

প্রতিবারের মতো এবারও মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুম স্পষ্ট দুভাগে বিভক্ত হয়ে পড়েছে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল আর আর্জেন্টিনাকে ঘিরে।

ক্রিকেটাররা মাঠের অনুশীলনের ফাঁকে ফাঁকে এখন মেতে উঠছেন চিরচেনা ফুটবল আড্ডায়। নিজেদের পছন্দের দল নিয়ে চলছে দেদারসে স্লেজিং আর কথার লড়াই। খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কট্টর ব্রাজিল ভক্ত।

অন্যদিকে, তার ঠিক বিপরীত মেরুতে অবস্থান করছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এবং টেস্ট কাপ্তান নাজমুল হোসেন শান্ত। এই দুই অধিনায়কই মেসির আর্জেন্টিনার কট্টর সমর্থক। এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবালও ব্রাজিলের হলুদ শিবিরের বড় অনুসারী।

জাতীয় দলের বাকি তারকাদের ফুটবল-পছন্দ ঘেঁটে দেখা যায়, দেশের ক্রিকেটের তারকা পেসার তাসকিন আহমেদ, টপ অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ব্রাজিলের পাঁচ তারকা খচিত জার্সির প্রেমে মজেছেন।

অন্যদিকে, আলবিসেলেস্তেদের নীল-সাদা শিবিরে রয়েছে দেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবদের বড় অংশ। সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা, সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ এবং উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম আর্জেন্টিনার খেলায় মুগ্ধ।

তবে ঐতিহ্যগত এই ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের বাইরেও টাইগার শিবিরে কিছু ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। গতির ঝড় তোলা তরুণ পেসার নাহিদ রানা পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর অন্ধ ভক্ত। তবে রোনালদোর কারণে পর্তুগালের প্রতি দুর্বলতা থাকলেও নির্দিষ্ট কোনো দলের সমর্থক নন তিনি।

একই কারণে ওপেনার সৌম্য সরকারও ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত হওয়ায় তার পূর্ণ সমর্থন থাকছে পর্তুগাল দলের প্রতিই। সব মিলিয়ে, ক্রিকেটীয় ব্যস্ততার মাঝেই ফুটবল বিশ্বকাপের এই উন্মাদনা জাতীয় দলের ড্রেসিংরুমে এনে দিয়েছে এক ভিন্ন আমেজ।

আর্জেন্টিনার সমর্থক যারা:  লিটন দাস, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, নাসির হোসেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস ও আব্দুর রাজ্জাকও আর্জেন্টিনার সমর্থক।

ব্রাজিলের সমর্থক যারা: তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, সাইফ হাসান, রুবেল হোসেন এবং প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।"

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

‘জীবন বাঁচাতে ৩০-৪০ মিনিট সময় পেয়েছিলাম’

‘জীবন বাঁচাতে ৩০-৪০ মিনিট সময় পেয়েছিলাম’

ইসলামী ব্যাংক নিয়ে অন্যান্য ব্যাংক প্রধানদের উদ্বেগ

ইসলামী ব্যাংক নিয়ে অন্যান্য ব্যাংক প্রধানদের উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App