×

খেলা

নাঈমকে হয়রানির অভিযোগে যা বলল বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:১৭ পিএম

নাঈমকে হয়রানির অভিযোগে যা বলল বিসিবি

ছবি- সংগৃহীত

জাতীয় দলের স্পিনার নাঈম হাসানের ওপর চট্টগ্রামে পুলিশি হয়রানি ও শারীরিক নির্যাতনের অভিযোগের ঘটনায় এবার উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

একজন জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে এমন অনাকাঙ্ক্ষিত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

শনিবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানায়, শুক্রবার রাতে চট্টগ্রামে নাঈম হাসানের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাটিকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

বিসিবির মতে, দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করা একজন ক্রীড়াবিদের সঙ্গে এই ধরনের অপেশাদার ও অমানবিক আচরণ অত্যন্ত দুঃখজনক।

ঘটনার পেছনে প্রকৃত কারণ কী এবং কারা এর জন্য দায়ী, তা দ্রুত ও যথাযথ প্রক্রিয়ায় তদন্ত করা প্রয়োজন। এ কারণে ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও বিভাগীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছে ক্রিকেট বোর্ড।

বিবৃতিতে আরও জানানো হয়, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার খবর পাওয়ার পর থেকেই বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা নাঈম হাসান ও তার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক ও নিয়মিত যোগাযোগ রাখছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App