×

খেলা

তিউনিশিয়াকে বিধ্বস্ত করল সুইডেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:২৫ এএম

তিউনিশিয়াকে বিধ্বস্ত করল সুইডেন

ছবি- সংগৃহীত

ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে সুইডেন। ‘এফ’ গ্রুপের এই হাইভোল্টেজ ম্যাচে তিউনিশিয়াকে একপ্রকার উড়িয়ে দিয়েছে ভিক্টর ইয়োকেরেসের দল। পুরো ম্যাচে তিউনিশিয়া কেবল এক গোল শোধ করতে পারলেও, সুইডিশরা প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে মোট ৫ বার।

৫-১ গোলের এই বিশাল জয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করল সুইডেন। দলের হয়ে একাই জোড়া গোল করে ম্যাচ মাতান তরুণ মিডফিল্ডার ইয়াসিন আয়ারি। বাকি তিনটি গোল আসে ভিন্ন তিনজন ফুটবলারের পা থেকে।

মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার (১৫ জুন) সকাল ৮টায় ম্যাচটি শুরু হয়। রেফারির বাঁশি বাজার পর থেকেই তিউনিশিয়ার রক্ষণভাগের ওপর চড়াও হয়ে খেলতে থাকে সুইডেন। আক্রমণাত্মক ফুটবলের ফল পেতেও বেশি সময় লাগেনি তাদের। ম্যাচের ঠিক ৭ মিনিটেই বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত জোরালো শটে সুইডেনকে এগিয়ে নেন ২২ বছর বয়সী আয়ারি।

শুরুতেই গোল খেয়ে কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে তিউনিশিয়া। সেই সুযোগে ম্যাচের ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুইডিশ ফরোয়ার্ড আলেক্সান্দার ইসাক। তবে প্রথমার্ধের শেষদিকে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তিউনিশিয়া। ৪৩ মিনিটে ওমার রেকিক চমৎকার এক গোল করলে লড়াই জমে ওঠে। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সুইডেন।

বিরতি থেকে ফিরে তিউনিশিয়াকে আর কোনো পাত্তাই দেয়নি সুইডিশরা। ম্যাচের ৫৯ মিনিটে তিউনিশিয়ার গোলকিপার শামাখের এক মারাত্মক ভুলের সুযোগ নিয়ে দলের তৃতীয় গোলটি করেন আর্সেনালের তারকা ফরোয়ার্ড ভিক্টর ইয়োকেরেস। গোলকিপার শামাখ মূলত ইসাকের অবস্থান খেয়াল না করায় বলের নিয়ন্ত্রণ হারান এবং ইয়োকেরেস সেই সুযোগ লুফে নিতে কোনো ভুল করেননি।

ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে সুইডেন তাদের গোলের ‘হালি’ পূর্ণ করে ৮৪ মিনিটে। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই চমৎকার এক ফিনিশিংয়ে গোল করেন মাটিয়াস সভানবার্গ। আর ম্যাচের একদম শেষ মুহূর্তে, ঠিক শুরুর মতোই তিউনিশিয়ার রক্ষণভাগ ভেঙে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন আয়ারি। এই চোখধাঁধানো গোলের মধ্য দিয়েই তিউনিশিয়ার কফিনে শেষ পেরেকটি ঠোকে সুইডেন। ৫-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ইউরোপের এই পরাশক্তি।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

কবে খুলবে হরমুজ প্রণালি, যা জানা গেল

কবে খুলবে হরমুজ প্রণালি, যা জানা গেল

শিশুদের স্ক্রিন টাইম, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

শিশুদের স্ক্রিন টাইম, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

উগ্রপন্থি গোষ্ঠীর হামলায় নাইজেরিয়ায় নিহত ২০

উগ্রপন্থি গোষ্ঠীর হামলায় নাইজেরিয়ায় নিহত ২০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App