×

খেলা

১৮ সেকেন্ডে গোল করে বিশ্বরেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:১৯ পিএম

১৮ সেকেন্ডে গোল করে বিশ্বরেকর্ড

ছবি- সংগৃহীত

মাঠে নামার পর ঘড়ির কাঁটায় তখন মাত্র ১৮ সেকেন্ড! বল পায়ে প্রথম ছোঁয়াতেই প্রতিপক্ষের জাল কাঁপিয়ে ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছেন সুইডেনের মিডফিল্ডার মাটিয়াস সভানবার্গ। ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নেমে এই অবিশ্বাস্য কীর্তি গড়েন তিনি। তার এই রেকর্ড গড়া গোলের রাতে তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে রাজকীয় সূচনা করেছে সুইডেন।

মেক্সিকোর মন্টেরেই স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের এই ম্যাচে প্রথমার্ধ থেকেই আধিপত্য বিস্তার করে খেলে সুইডেন। ইয়াসিন আয়ারির চমৎকার গোলে লিড নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন তারকা ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাক। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে তিউনিসিয়া এক গোল শোধ করলে ম্যাচটিতে কিছুটা উত্তেজনা ফেরে। বিরতির পর ভিক্টর গিওকেরেসের গোলে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সুইডিশরা।

তবে ম্যাচের আসল রোমাঞ্চ তখনও বাকি ছিল। দ্বিতীয়ার্ধে সুইডেনের ডাগআউট থেকে কৌশলী চাল চালেন কোচ গ্রাহাম পটার। তিনি মাঠে নামান মাটিয়াস সভানবার্গকে। কোচের আস্থার প্রতিদান দিতে সভানবার্গ সময় নিলেন মাত্র ১৮ সেকেন্ড! মাঠে ঢুকেই ইসাকের পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে দলের চতুর্থ গোলটি করেন তিনি।

এই জাদুকরী গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে বদলি খেলোয়াড় হিসেবে দ্বিতীয় দ্রুততম গোলের রেকর্ড বুকে নিজের নাম লেখালেন সভানবার্গ। ২০০২ বিশ্বকাপে মাত্র ১৬ সেকেন্ডে গোল করে এই তালিকার শীর্ষে আছেন উরুগুয়ের রিচার্ড মোরালেস। তবে সভানবার্গ আজ পেছনে ফেলেছেন ১৯৯৮ বিশ্বকাপে ২১ সেকেন্ডে গোল করা ডেনমার্কের ইবি স্যান্ডকে।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চান হাইকোর্ট

কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চান হাইকোর্ট

১৮ সেকেন্ডে গোল করে বিশ্বরেকর্ড

১৮ সেকেন্ডে গোল করে বিশ্বরেকর্ড

জাহেদের সঙ্গে হওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

জাহেদের সঙ্গে হওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App