×

খেলা

তোপের মুখে বিশ্বকাপের মাঝপথেই নিয়ম পাল্টাল ফিফা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:০৯ পিএম

তোপের মুখে বিশ্বকাপের মাঝপথেই নিয়ম পাল্টাল ফিফা

ছবি : সংগৃহীত

কোনো একজন ফুটবলার কথা বলছেন স্প্যানিশ ভাষায়। মুহূর্তেই তাকে থামিয়ে ইংলিশ বলার অনুরোধ করা হচ্ছে। আশরাফ হাকিমি, ভিনিসিয়ুস জুনিয়র ও ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ক্ষেত্রে বিশ্বকাপে এমন  দৃশ্য দেখা গেছে। যখনই কোনো সাংবাদিক স্প্যানিশ ভাষায় প্রশ্ন করেছেন এবং খেলোয়াড়রা দ্বিধা ছাড়াই সেই ভাষায় উত্তর দিতে চেয়েছেন, তখনই দায়িত্বে থাকা কেউ না কেউ এসে স্প্যানিশে কথা বলা বন্ধ করতে বাধ্য করেছেন।

বিশ্বকাপের এ নিয়ম নিয়ে কয়েক দিনে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা ও বিতর্কের ঝড় বয়ে যায়। শেষ পর্যন্ত ফিফাকে এর বিরুদ্ধে পদক্ষেপ নিতেই হলো।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’র প্রতিবেদন অনুযায়ী, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা এখন থেকে সাংবাদিক, খেলোয়াড় এবং কোচদের স্প্যানিশ ভাষায় কথা বলার অনুমতি দেবে। সব গণমাধ্যমের কাজ সহজ করতে এখন থেকে প্রতিটি সংবাদ সম্মেলনে একজন করে স্প্যানিশ অনুবাদক (ট্রান্সলেটর) রাখবে ফিফা। পাশাপাশি, ফিফার নিজস্ব অ্যাপেও স্প্যানিশ থেকে অনুবাদের ফিচারটি চালু করা হবে। 

তিনটি আয়োজক দেশের একটি হিসেবে মেক্সিকোর প্রতি সম্মান ও সৌজন্য দেখিয়েই ফিফা এখন থেকে সব সংবাদ সম্মেলনে স্প্যানিশ ভাষার ব্যবহার নিশ্চিত করবে। এর আগে নিয়মটি কেবল তখনই প্রযোজ্য হতো, যখন ম্যাচ সংশ্লিষ্ট কোনো দলের মূল ভাষা হতো স্প্যানিশ। উদাহরণস্বরূপ, ব্রাজিল বনাম মরক্কো ম্যাচে পর্তুগিজ, আরবি, ফ্রেঞ্চ ও ইতালিয়ান (কোচ আনচেলত্তির কারণে) ভাষায় কথা বলার সুযোগ ছিল।

এ নিয়মটি হয়তো একদম তাৎক্ষণিকভাবে পুরোপুরি কার্যকর করা সম্ভব হবে না এবং পুরোপুরি চালু হতে দুই-একটি ম্যাচ লেগে যেতে পারে। তবে এটা স্পষ্ট যে তীব্র সমালোচনার মুখে ফিফা ইতিমধ্যেই নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটেছে।

এখন লক্ষ্য একটাই- ম্যাচ-পূর্ববর্তী প্রতিটি সংবাদ সম্মেলনে যেন স্প্যানিশ ভাষার উপস্থিতি অবশ্যই থাকে। কারণ মেক্সিকো এই বিশ্বকাপের অন্যতম আয়োজক এবং সেখানকার মূল ভাষা স্প্যানিশ। সর্বোপরি, সাম্প্রতিক সব বিতর্কের পর ফিফার সামনে এর চেয়ে বাস্তবসম্মত আর কোনো বিকল্পও ছিল না।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

ডিএমপি কমিশনার পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App