×

খেলা

কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:১৩ পিএম

কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই

ছবি: সংগৃহীত

সব্যসাচী ক্রীড়াবিদ, বাংলাদেশ ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তি মুখ আব্দুস সাদেক আর নেই। শনিবার (২০ জুন) সকালে গুলশানের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আব্দুস সাদেকের পারিবারিক সূত্র ও বাংলাদেশ হকি ফেডারেশন সূত্র বিষয়টি নিশ্চিত করছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

ক্রিকেট, ফুটবল, হকিসহ একাধিক খেলায় পারদর্শী সাদেক হকিতে স্বাধীনতা উত্তর পাকিস্তানের জার্সিতে খেলেছেন। দেশ স্বাধীনের পর বাংলাদেশ জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক ছিলেন তিনি।

সত্তরের দশকে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড (তখন আবাহনী ক্রীড়াচক্র) গঠন হলে ক্লাবটির প্রথম ফুটবল অধিনায়ক ও প্রথম হকি অধিনায়কের দায়িত্ব পালন করেন সাদেক। পরবর্তীতে কোচিং ও সংগঠক হিসেবেও দুত্যি ছড়িয়েছেন তিনি। সব মিলিয়ে ক্রীড়াঙ্গনে সর্বজন শ্রদ্ধেয় এক ব্যক্তি ছিলেন আব্দুস সাদিক। ১৯৯৬ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

মৃত্যুকালে আব্দুস সাদেক স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

তার প্রথম জানাজা শনিবার বাদ আসর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বায়তুস সোবহান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্তঃসত্ত্বা হওয়ার পর সহ-অভিনেতা ও পরিচালককে নিয়ে যা বললেন কিয়ারা

অন্তঃসত্ত্বা হওয়ার পর সহ-অভিনেতা ও পরিচালককে নিয়ে যা বললেন কিয়ারা

যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

‘তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব’ -সাংবাদিকদের মারধরের পর যুবদল নেতার হুমকি

‘তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব’ -সাংবাদিকদের মারধরের পর যুবদল নেতার হুমকি

স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে

স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App