×

খেলা

ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:১৪ পিএম

ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে

ছবি : সংগৃহীত

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আন্তর্জাতিক মানের ম্যাচ উপহার দিতে ঢাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা জাতীয় দলের বর্তমান ফুটবলারদের নিয়ে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম।

শুক্রবার (৩ জুলাই) এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরিকল্পনার কথা জানান।

আমিনুল ইসলাম বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনার বর্তমান ফুটবলারদের বাংলাদেশে এনে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে সরকার ইতিবাচকভাবে ভাবছে। পরিকল্পনাটি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, এই উদ্যোগের লক্ষ্য শুধু একটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন নয়; বরং দেশের ফুটবলের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়ানো এবং আন্তর্জাতিক মানের ফুটবল সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের সংযোগ আরও জোরদার করা।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ফুটবলকে দীর্ঘমেয়াদে এগিয়ে নিতে শক্তিশালী অবকাঠামো, কার্যকর তৃণমূল কার্যক্রম এবং সুপরিকল্পিত উন্নয়ন কৌশল প্রয়োজন। এ ক্ষেত্রে ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল কাঠামো থেকে শিক্ষা নিয়ে দেশের ফুটবলকে নতুন উচ্চতায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, বাংলাদেশের ফুটবলের উন্নয়নের ভিত্তি হবে আধুনিক অবকাঠামো, দক্ষ খেলোয়াড় তৈরির কার্যক্রম এবং ধারাবাহিক পরিকল্পনা। এ লক্ষ্যেই সরকার কাজ করতে চায়।

তবে ঢাকায় ব্রাজিল ও আর্জেন্টিনার বর্তমান তারকাদের নিয়ে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দুই দেশের ফুটবল ফেডারেশন, বাণিজ্যিক অংশীদার এবং আয়োজকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক সূচি বা চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App