×

খেলা

আইসিসির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তামিম ইকবাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:১৭ পিএম

আইসিসির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তামিম ইকবাল

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক ক্রিকেটেও বড় একটি দায়িত্ব পেলেন তামিম ইকবাল। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাকে নবগঠিত ‘ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটি’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে।

এই নিয়োগের মাধ্যমে বিশ্ব ক্রিকেটের প্রভাবশালী তিন বোর্ড- ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার শীর্ষ কর্মকর্তারাও এখন এই কমিটিতে তামিমের নেতৃত্বে কাজ করবেন। আন্তর্জাতিক ক্রিকেট ও বিশ্বব্যাপী বিস্তৃত ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি এবং টি-টেন লিগগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা এবং সংশ্লিষ্ট বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে কাজ করবে আইসিসির এই নতুন কমিটি।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগের বিস্তারের কারণে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি, খেলোয়াড়দের অংশগ্রহণ এবং সামগ্রিক ক্রিকেট কাঠামো নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থ সংরক্ষণে কাজ করবে তামিমের নেতৃত্বাধীন কমিটি।

এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ শইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান টড গ্রিনবার্গ এবং নামিবিয়ার ডা. রুডি ভন ভুরেন।

সম্প্রতি অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় তামিম ইকবালকে বিসিবির নবনির্বাচিত সভাপতি হিসেবে **ফুল মেম্বার ডিরেক্টর** হিসেবেও আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।

একই সভায় শ্রীলঙ্কা ক্রিকেটের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসি জানিয়েছে, দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত ক্রিকেট বোর্ড গঠন না হওয়া পর্যন্ত শ্রীলঙ্কা আইসিসির কোনো বোর্ড সভায় প্রতিনিধিত্ব করতে পারবে না।

এদিকে, নিয়ম লঙ্ঘনের কারণে ফ্রান্স ক্রিকেটকে সতর্ক অবস্থায় (অন নোটিশ) রাখা হয়েছে। পাশাপাশি স্থগিতাদেশে থাকা কানাডা ক্রিকেটের সদস্যপদ পুনর্বহালের জন্য নতুন কয়েকটি শর্তও নির্ধারণ করেছে আইসিসি।

বোর্ড সভায় আর্থিক সংকটে থাকা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্যও সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। ক্যারিবীয় ক্রিকেটের উন্নয়নে আইসিসি ১২.৮২ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫০ কোটিরও বেশি, অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


এছাড়া আইসিসি ‘গভর্ন্যান্স রিভিউ কমিটি’ নামে আরো একটি নতুন কমিটি গঠন করেছে। এই কমিটির চেয়ারম্যান এখনো নিয়োগ দেওয়া হয়নি। তবে সদস্য হিসেবে রাখা হয়েছে বিসিসিআইয়ের দেবজিৎ শইকিয়া, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডা. মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক ডা. রস রিভাজকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ দিন পর খুলে দেওয়া হলো সাজেক ভ্যালি

৯ দিন পর খুলে দেওয়া হলো সাজেক ভ্যালি

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

শিশু অপহরণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

শিশু অপহরণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

প্রতারণা মামলা: আত্মসমর্পণের পর জামিনে নায়িকা ববি

প্রতারণা মামলা: আত্মসমর্পণের পর জামিনে নায়িকা ববি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App