×

খেলা

তুরস্কে পৌঁছালেন সালাহ, সমর্থকদের উচ্ছ্বাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৯:০৪ পিএম

তুরস্কে পৌঁছালেন সালাহ, সমর্থকদের উচ্ছ্বাস

ছবি : সংগৃহীত

ইংলিশ ক্লাব লিভারপুলের দীর্ঘ অধ্যায়ের পর নতুন ঠিকানার পথে যাত্রা শুরু করেছেন মিশরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। ট্রাবজোনস্পোরে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বুধবার তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

ইস্তাম্বুল বিমানবন্দরে সালাহকে স্বাগত জানাতে শত শত সমর্থক ভিড় করেন। ক্লাবের পতাকা, জার্সি ও ব্যানার হাতে তারা প্রিয় তারকাকে অভ্যর্থনা জানান। উপস্থিত এক সমর্থক এএফপিকে বলেন, ‘রাতভর কাজ শেষ করেই এখানে এসেছি। মোহাম্মদ সালাহর জন্য প্রয়োজন হলে আরও একটি রাত না ঘুমিয়েও অপেক্ষা করতে রাজি আছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে সালাহকে বহনকারী ব্যক্তিগত বিমানের একটি ছবি প্রকাশ করে ট্রাবজোনস্পোর লিখেছে, ‘Salah Mode On’। ক্লাবের নীল-মেরুন জার্সি পরে বিমানে বসে থাকা সালাহর ছবিটি প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এক বিবৃতিতে ট্রাবজোনস্পোর জানিয়েছে, সালাহকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। ইস্তাম্বুলে মেডিকেল পরীক্ষা শেষ করার পর তিনি ট্রাবজোন শহরে যাবেন। এরপর সবকিছু ঠিক থাকলে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করবেন। চুক্তিতে আরও এক মৌসুম মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে।

তুর্কি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন চুক্তি অনুযায়ী বছরে প্রায় ১ কোটি ৭০ লাখ ইউরো পারিশ্রমিক পাবেন সালাহ। এটি ট্রাবজোনস্পোরের ইতিহাসের অন্যতম বড় আর্থিক চুক্তি হতে পারে।

লিভারপুলের হয়ে নয় বছরের ক্যারিয়ারে ৪৪২ ম্যাচে ২৫৭টি গোল করেছেন সালাহ। তিনি ক্লাবটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। প্রিমিয়ার লিগে তার গোলসংখ্যা ১৯৩, যার মধ্যে ১৯১টি এসেছে লিভারপুলের জার্সিতে। ইংলিশ শীর্ষ লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায়ও তিনি চতুর্থ স্থানে রয়েছেন।

গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় হওয়া ট্রাবজোনস্পোর এবার উয়েফা ইউরোপা লিগের প্লে-অফে খেলবে। ক্লাবটির প্রত্যাশা, সালাহর মতো বিশ্বমানের ফুটবলারের আগমনে নতুন মৌসুমে দেশীয় লিগের পাশাপাশি ইউরোপীয় প্রতিযোগিতাতেও তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App