×

খেলা

পুনরায় বার্সেলোনার সভাপতি হলেন লাপোর্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২১, ১১:৪৪ এএম

পুনরায় বার্সেলোনার সভাপতি হলেন লাপোর্তা

ভোটে জয়ী হয়ে উচ্চসিত হুয়ান লাপোর্তা। ফাইল ছবি

ভিক্তর ফন্ত ও তনি ফ্রেইসাকে পেছনে ফেলে সভাপতির দায়িত্ব পেয়েছেন হুয়ান লাপোর্তা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো স্প্যানিশ ক্লাব বার্সেলোনার দায়িত্ব পেলেন তিনি। রোববার (৭ মার্চ) নির্বাচন অনুষ্ঠিত হয়। লিওনেল মেসি, সের্হিও বুসকেতস, জর্দি আলবাসহ অনেক খেলোয়াড়রাও নির্বাচনে অংশ নিয়েছেন।

মোট ভোট পড়েছে ৫১ হাজার ৯৮৩টি। ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত বার্সেলোনার সভাপতি দায়িত্ব পালন করা কাতালান আইনজীবী ও রাজনীতিক লাপোর্তা পেয়েছেন ৩০ হাজার ১৮৪টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফন্ত পেয়েছেন ১৬ হাজার ৬৭৯টি ভোট। আরেক প্রার্থী ফ্রেইসা পেয়েছেন ৪ হাজার ৭৬৯টি ভোট।

দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে প্রবল চাপের মুখে গত অক্টোবরে সভাপতির পদ ছেড়েছেন জোজেপ মারিয়া বার্তোমেউ। এরপর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পান কার্লেস তুসকেতস।

ভোটের দিন লাপোর্তা জানান, নির্বাচিত হলে রাতেই মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে কথা বলবেন তিনি। তার কাছে অগ্রাধিকার পাচ্ছে দলটির ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে নতুন চুক্তি।

মহামারির মধ্যে লা লিগার দলটির অর্থনৈতিক অবস্থা ভীষণ নাজুক হয়ে পড়েছে। ফলে লাপোর্তার জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ বার্সেলোনার আর্থিক পরিস্থিতির উন্নতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App