×

খেলা

বঙ্গবন্ধুর জন্মদিনে ক্রিকেটারদের শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ০৩:৫৮ পিএম

বঙ্গবন্ধুর জন্মদিনে ক্রিকেটারদের শ্রদ্ধা

তামিম ইকবাল। ছবি সংগৃহীত

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন আজ। তাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে মুশফিক-রুবেলরা এখন নিউজিল্যান্ডে আছেন। সেখান থেকেই বঙ্গবন্ধুর জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তামিম ইকবাল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি (বঙ্গবন্ধু) স্বপ্ন দেখতেন, বাংলাদেশ একদিন খেলাধুলার মাধ্যমে সারা বিশ্বে পরিচিত হবে। আজকের এই বিশেষ দিনে বাংলাদেশের সব ক্রীড়াবিদের জন্য আমাদের তরফ থেকে রইল শুভেচ্ছা ও শুভকামনা।

একই সঙ্গে নিজের ফেসবুকে তামিম লিখেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। জাতির জনকের ত্যাগ হোক, নতুন প্রজন্মের অনুপ্রেরণা।

এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি বলেন, আপনার কাঁধে ভর করেই দাড়িয়ে আছে বাংলাদেশ। যত যাই হোক না কেন, নিজেদের সেরাটা দিতে আমরা উদগ্রীব থাকি সবসময়। আপনার সুদূরপ্রসারী চিন্তা আমাদেরকে দেয় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমাদের দেশ ও পতাকার মর্যাদা সমুন্নত রাখা ছিল আপনার লক্ষ্য, আজ সেটা আমাদেরও লক্ষ্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিনে রইলো বিনম্র শ্রদ্ধা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App