×

খেলা

নাদালকে হারিয়ে সাংহাই মাস্টার্স জিতলেন ফেদেরার

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৭, ০৯:০৬ পিএম

বিশ্ব টেনিস র‍্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় রাফায়েল নাদালকে হারিয়ে সাংহাই মাস্টার্সের শিরোপা জিতেছেন উইম্বলডন চ্যাম্পিয়ন রজার ফেদেরার।

৩৬ বছর বয়সি ফেদেরার রোববারের ফাইনালে ৭৩ মিনিটের লড়াইয়ে নাদালকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন। এ বছর সুইস তারকার এটি ষষ্ঠ শিরোপা।

এ বছর নাদালের বিপক্ষে ফেদেরারের এটি চতুর্থ এবং টানা পঞ্চম জয়। সব মিলিয়ে স্প্যানিশ তারকার বিপক্ষে ৩৮ বারের মুখোমুখি লড়াইয়ে ১৫তম ম্যাচ জিতলেন ফেদেরার।

১৯ বারের গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরারের ক্যারিয়ারের ৯৪তম শিরোপা এটি। টেনিসের উন্মুক্ত যুগে তার চেয়ে বেশি শিরোপা জিতেছেন কেবল আমেরিকার জিমি কনর্স। ফেদেরারের সমান ৯৪টি শিরোপা আছে ইভান লেন্ডির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপিতে রদবদল, ৪ পরিদর্শক বদলি

ডিএমপিতে রদবদল, ৪ পরিদর্শক বদলি

নতুন নিয়মে জমির নামজারি, লাগবে যেসব কাগজপত্র

নতুন নিয়মে জমির নামজারি, লাগবে যেসব কাগজপত্র

বিমান চলাচলে আসছে নতুন বিধিমালা

বিমান চলাচলে আসছে নতুন বিধিমালা

৪৮ বছরের অভিযাত্রায় ৪৮ অর্জন তুলে ধরলেন উপদেষ্টা মাহদী আমিন

৪৮ বছরের অভিযাত্রায় ৪৮ অর্জন তুলে ধরলেন উপদেষ্টা মাহদী আমিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App