×

খেলা

ইসমাইল ও শিরিন দ্রুততম মানব-মানবী 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ০৮:৪৩ পিএম

ইসমাইল ও শিরিন দ্রুততম মানব-মানবী 

ইসমাইল ও শিরিন দেশের দ্রুততম মানব ও মানবীর খেতাব জিতে নিয়েছেন

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে দেশের দ্রুততম মানব ও মানবীর খেতাব জিতে নিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর দুই অ্যাথলেট মো. ইসমাইল ও শিরিন আক্তার। শনিবার (৩ এপ্রিল) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্রুততম মানবের খেতাব জিততে নেন মো. ইসমাইল। তিনি সময় নিয়েছেন ১০.৫০ সেকেন্ড। ১০.৬০ সেকেন্ডে রৌপ্য জেতেন একই সংস্থার আবদুল রউফ এবং ১০.৭০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জপদক জেতেন বিমান বাহিনীর নাইম ইসলাম।

দ্রুততম মানব ইসমাইল বলেন, ‘বাংলাদেশে গেমসে এটা আমার প্রথম স্বর্ন। সবমিলিয়ে স্প্রিন্টে চতুর্থ স্বর্ন। ২০১৩ সালে লং জাম্পে রৌপ্য জিতেছিলাম।’তিনি আরও বলেন, ‘করোনা মহামারির মধ্যেও এই পারফরম্যান্সে আমি খুশি। অনুশীলন কম হলেও দ্রুততম মানব হতে পেরেছি এটাতে আমি তৃপ্তি।’টাইমিং খুব একটা ভাল হয়নি ইসমাইলের। জাতীয় চ্যাম্পিয়নশিপে তার টাইমিং ছিল ১০.২০ সেকেন্ড। টাইমিং নিয়ে ইসমাইল বলেন, ‘টাইমিং ভাল না করার কারণ ঠিকমতো অনুশীলন করতে পারিনি। এখন যেটা হচ্ছে করোনার কারণে একবেলা অনুশীলন করতে পারছি। করোনা শেষ হলে আশা করি টাইমিংটা ভাল দেখতে পাবেন।’

এদিকে ১১.৬০ সেকেন্ডে বাংলাদেশ গেমসে স্বর্ণপদকের সঙ্গে দ্রুততম মানবীর খেতাব জিতে নিয়েছেন নৌবাহিনীর শিরিন আক্তার। ২০১৩ সালের অষ্টম বাংলাদেশ গেমসে তৎকালীন ট্র্যাকে রানী নাজমুন নাহার বিউটির কাছে হেরে রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল শিরিনকে। যে স্বর্ণপদকটি এবার নিজের করে নিলেন শিরিন। এই ইভেন্টে ১১.৭০ সেকেন্ডে সেনাবাহিনীর শরীফা খাতুন রৌপ্য এবং ১২.১০ সেকেন্ডে ব্রোঞ্জপদক জেতেন বিকেএসপির সোনিয়া আক্তার।

শিরিন বলেন, ‘বাংলাদেশ গেমসে এটা আমার প্রথম স্বর্ণ জয়। এর আগে অষ্টম বাংলাদেশ গেমসে বিউটি আপার কাছে হেরে দ্বিতীয় হয়েছিলাম। আমার স্বর্ন জয়ের পিছনে অবদান বাংলাদেশ নৌবাহিনী, ফেডারেশণ এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)। সর্বোপরি আমি বিকেএসপি থেকে ট্রেনিং করি। যত রকম সুযোগ সুবিধা সব তারা আমাকে করছে।

আমার কোচ আব্দুল্লাহ হেল কাফি অনেক পরিশ্রম করছেন।’ তিনি যোগ করেন, ‘আমি টানা ১২বার দ্রুততম মানবী হয়েছি,এটাই রেকর্ড বাংলাদেশের।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App