×

খেলা

মেসি ঝলকে বার্সার বড় জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ১২:০২ পিএম

মেসি ঝলকে বার্সার বড় জয়

গোল করে ছুঁটছেন মেসি

স্প্যানিশ লা লিগায় শুক্রবার (২৩ এপ্রিল) গেতাফের বিপক্ষে ৫-২ গোলের বিশাল জয় পেয়েছে বার্সেলোনা। আর ম্যাচটিতে দলের হয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক লিওনেল মেসি। এর মাধ্যমে এ মৌসুমে লা লিগায় ২৫টি গোল পূর্ণ হয়েছে তার। বার্সার হয়ে অপর গোলগুলোর মধ্যে আন্তোনিও গ্রিজম্যান পেনাল্টি থেকে একটি ও রোনাল্ড আরুজু একটি গোল করেন। অপর গোলটি তারা পায় আত্মঘাতী গোল থেকে। অপরদিকে গেতাফের হয়ে গোল করেন উনাই। অপর গোলটি তারা পায় লেঙ্গলেটের আত্মঘাতী গোল থেকে।

ম্যাচটিতে মাত্র ৮ মিনিটের সময় মেসি গোল করেন। কিন্তু ১২ মিনিটের সময় ল্যাঙ্গলেট আত্মঘাতী গোল করলে সমতা পায় গেতাফে। এরপর কাকতালীয়ভাবে ২৮ মিনিটের সময় আত্মঘাতী গোলেই ব্যবধান পায় মেসিরা। ৩৩ মিনিটের সময় মেসি নিজে দ্বিতীয় গোল করেন। ফলে প্রথমার্ধে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় কাতালানরা। ৬৯ মিনিটে গেতাফের উনাই পেনাল্টি থেকে গোল করলে একটু উত্তেজনা তৈরি হয়। কিন্তু ৮৭ মিনিটে বার্সার আরুজু গোল করলে আবার শক্ত অবস্থানে পৌছে যায় কোম্যানের শির্ষ্যরা। ৯৩ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে আন্তোনিও গ্রিজম্যান ব্যবধান ৫-২ করেন।

এই জয়ে ৩১ ম্যাচ খেলে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে ওঠে এসেছে বার্সা। এখন শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে মেসিরা। কিন্তু তারা অ্যাতলেটিকো মাদ্রিদের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে। ফলে বার্সা যদি তাদের পরবর্তী ম্যাচে জয় পায় তাহলে অ্যাতলেটিকোর চেয়ে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়স্থানে ওঠে আসতে পারবে। ফলে যা বোঝা যাচ্ছে এবার লা লিগার চ্যাম্পিয়ন দেখতে হয়তো শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App