×

খেলা

শ্রীলঙ্কায় তামিমের টানা তৃতীয় হাফসেঞ্চুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২১, ১২:৫৫ পিএম

শ্রীলঙ্কায় তামিমের টানা তৃতীয় হাফসেঞ্চুরি

তামিম ইকবাল

শ্রীলঙ্কায় তামিমের টানা তৃতীয় হাফসেঞ্চুরি

দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে প্রদর্শন করে দেখা পেলেন হাফসেঞ্চুরির

শ্রীলঙ্কায় তামিমের টানা তৃতীয় হাফসেঞ্চুরি

আজ ৫৭ বলে তামিম ৫০ রান পূর্ণ করেন

পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এর আগে তিনি সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই ঝড়ো অর্ধশতক তুলে নিয়েছিলেন। এবার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে প্রদর্শন করে দেখা পেলেন হাফসেঞ্চুরির। আজ ৫৭ বলে তামিম ৫০ রান পূর্ণ করেন। এটি টেস্ট ক্যারিয়ারে তার ৩১ তম হাফসেঞ্চুরি ইনিংসের ১৫তম ওভারের মেন্ডিসের করা ৫ম  বল ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে দিয়ে দৌড়ে ১ রান নিয়ে পূর্ণ করেন নিজের অর্ধশতক।

তামিম যখন অর্ধশতক পূর্ণ করলেন সে সময় টাইগারদের দলীয় রান ৬১। এছাড়া এটি চলতি সিরিজে তামিমের টানা তৃতীয়  হাফসেঞ্চুরি। এর আগে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০১ বলে ৯০ রান করে আউট হন। এরপর দ্বিতীয় ইনিংসে ৯৮ বলে ৭৪ রান তোলার পর বৃষ্টির কারণে পঞ্চম দিন শেষ ঘোষণা করা হয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেট খুইয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৯ রান। উইকেটে অপরাজিত আছেন তামিম ইকবাল ৭০ রান। টাইগাররা এখনো ৩৯৪ রান পিছিয়ে আছে। মধ্যাহ্নবিরতিতে যাবার আগে ২ উইকেট হারিয়েছে  লাল-সবুজের প্রতিনিধিরা। দলীয় ৯৮ রানের মাথায় টাইগার ওপেনার সাইফ হাসান ব্যক্তিগত ২৫ রানে আউট হন। এরপর দলীয় ৯৯ রানের মাথায় শূন্য রানে আউট হন শান্ত।

এর আগে তৃতীয় দিনের প্রথম সেশনে ৭ উইকেটে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করেন লঙ্কান দলপতি করুনারত্নে। জবাবে এখন ব্যাট করছে বাংলাদেশ। অধিনায়ক করুনারত্নে ও লাহিরু থিরিমান্নের দুর্দান্ত শতকের পর ফার্নান্দো এবং নিরোশানের অর্ধশতকে ভর করে পাল্লেকেলেতে রানের পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট হাতে ভালোই লড়াই করছেন টাইগাররা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 মাঠে ফিরেই মেসির রেকর্ড, আর্জেন্টিনার জয়

মাঠে ফিরেই মেসির রেকর্ড, আর্জেন্টিনার জয়

বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App