×

খেলা

সাদমানের দুর্দান্ত হাফসেঞ্চুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২১, ০৩:২৭ পিএম

সাদমানের দুর্দান্ত হাফসেঞ্চুরি

জিম্বাবুয়ের বিপক্ষে সাদমান ইসলাম টেস্ট ক্যারিয়ারে ৩য় হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন।

হারারে টেস্টে আজ শনিবার চতুর্থ দিন বেশ সতর্ক হয়ে ব্যাটিং করছে টাইগাররা। কোনো ঝুঁকি না নিয়ে সহজেই রান তুলছেন তারা। জিম্বাবুয়ের বোলাররাও কোনো সুযোগ তৈরি করতে পারছেন না। এমনকি আজ টাইগার ব্যাটসম্যান সাদমান ইসলাম টেস্ট ক্যারিয়ারে ৩য় হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। তিনি ১১০ বলে ৬টি চার হাঁকিয়ে ৫৬ রান করেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৩৭ ওভারে ১১৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সফরকারীরা ৩০৭ রানের লিড পেয়েছে। এখন উইকেটে অপরাজিত আছেন সাদমান ৫৬ ও নাজমুল হোসেন শান্ত ১১ রান।

এছাড়া সাদমান হাফসেঞ্চুরি তুলে নিলেও ব্যর্থ হয়েছেন সাইফ হাসান। তিনি আজ ৭ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ফিফটি মিস করেছেন। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারা সাইফ হাসান আজ দ্বিতীয় ইনিংসে ৪৩ রান করে আউট হন। এদিন প্রতিশ্রুতিশীল ইনিংসটি সেখানে থামিয়ে দেন বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা। তার অফস্টাম্পের বাইরের বল কাট করেছিলেন সাইফ। পয়েন্টে দারুণ ক্যাচ নেন ডিনো মায়ার্স।

এদিকে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪৬৮ রানের জবাবে জিম্বাবুয়ে অলআউট হয় ২৭৬ রানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App