×

খেলা

ফুটবল ক্যারিয়ায়ের ইতি টানলেন কাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৭, ১১:৫৬ এএম

আগেই ঘোষণা দিয়েছিলেন ওরল্যান্ডো সিটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবেন না। তাই এমএলএসে কলম্বাস ক্রিউ-য়ের বিপক্ষে ম্যাচটি ছিলো তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। আর ওই হার দিয়েই দীর্ঘ ১৬ বছরের ফুটবল ক্যারিয়ায়ের ইতি টানলেন কাকা। নিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে আবেগঘন হয়ে পড়েন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। মাঠের খেলাতে অবশ্য তার কোনো ছাপ পড়েনি। দারুণ পেশাদারিত্বের পরিচয় দিয়ে খেলেছেন ক্যারিয়ারের শেষ ম্যাচ। তবে বিদায়টা হাসি মুখে নিতে পারেন নি। ওলা কামারার একমাত্র গোলে ১-০ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় কাকা'র দলকে। এদিন কাকাকে সম্মাননা জানায় পুরো ওরল্যান্ডো সিটি ক্লাব। বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের মত ক্লাবে খেলেছেন কাকা। জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও। ২০০৭ সালে ফিফার বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হন ২০০২ সালের ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা এই ফুটবলার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুকুর টানছিল বস্তা, অর্ধগলিত মরদেহ মিললো বৃদ্ধার

কুকুর টানছিল বস্তা, অর্ধগলিত মরদেহ মিললো বৃদ্ধার

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

ট্রেনের বগি লাইনচ্যুত ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

আয়াতুল্লাহ খামেনির দাফনের সময় জানাল ইরান

আয়াতুল্লাহ খামেনির দাফনের সময় জানাল ইরান

প্রথমবার ক্যামেরাবন্দি দীপিকার বেবিবাম্প

সমুদ্রতীরে নতুন বাড়ি প্রথমবার ক্যামেরাবন্দি দীপিকার বেবিবাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App