×

খেলা

প্রাইম দোলেশ্বরের বিপক্ষে রূপগঞ্জের সংগ্রহ ৭ উইকেটে ২৭২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:২৬ পিএম

প্রাইম দোলেশ্বরের বিপক্ষে রূপগঞ্জের সংগ্রহ ৭ উইকেটে ২৭২
মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মুশফিকুর রহীম, নাঈম ইসলাম আর আবদুল মজিদের হাফসেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২৭২ রানের বড় পুঁজি পেয়েছে রূপগঞ্জ। ৯৫ বলে ৮ বাউন্ডারিতে দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেছেন নাঈম ইসলাম। ৭৫ বলে ৫৯ করেন ওপেনার আবদুল মজিদ। আর পরের সময়টায় দলের রানের চাকা সচল রাখেন মুশফিক। টাইগার দলের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ৬৭ বলে খেলেন ৬৫ রানের যুগোপযোগী ইনিংস, যে ইনিংসে ছিল ৮টি বাউন্ডারির মার। প্রাইম দোলেশ্বরের পক্ষে ৯ ওভার বল করে ৪০ রানে ৩টি উইকেট নিয়েছেন আরাফাত সানী। ১০ ওভারে ৭৫ রান খরচ করলেও ফরহাদ রেজা পেয়েছেন ২টি উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App