×

খেলা

বিশ্বরেকর্ড গড়ে এবার গিনেস বুকে রোনালদো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৫:০১ পিএম

বিশ্বরেকর্ড গড়ে এবার গিনেস বুকে রোনালদো

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এর সার্টিফিকেট হাতে রোনালদো। নিজের ফেসবুক পোস্টে নিজেই শেয়ার করেন ছবিটি।

পর্তুগালের জার্সিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করার সুবাদে আন্তর্জাতিক ফুটবলে অবিস্মরণীয় এক বিশ্বরেকর্ড গড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই নজিরকেই এবার স্বীকৃতি দিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ। সেই সার্টিফিটেক হাতে নিজের ছবি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের পেজে পোস্ট করেছেন সিআর সেভেন। আয়ারল্যান্ড ম্যাচের আগে ইরানের আলি দাইয়ের সঙ্গে যুগ্মভাবে আন্তর্জাতিক ফুটবলে সবথেকে বেশি গোলের মালিক ছিলেন ক্রিশ্চিয়ানো। দেশের হয়ে দু'জনেরই গোল সংখ্যা ছিল ১০৯। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম গোল করা মাত্রই আলি দাইকে টপকে এককভাবে রেকর্ড নিজের দখলে করেন রোনাল্ডো। পরে আরও একটি গোল করে তিনি নিজের আন্তর্জাতিক গোল সংখ্যা বাড়িয়ে ১১১টি করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App