×

খেলা

মেসি-রোনালদো নন, সেরা সালাহ, দাবি ক্লপের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ০৮:৩৪ এএম

মেসি-রোনালদো নন, সেরা সালাহ, দাবি ক্লপের

ওয়াটফোর্ড ম্যাচের পর সারাহকে অভিনন্দন ক্লপের। ছবি : সংগৃহীত

বিশ্ব ফুটবলে বর্তমানে সবচেয়ে ফর্মে থাকা ফুটবলারদের তালিকায় ওপরের সারিতে নাম থাকবে মুহম্মদ সালাহর। ক্লাব ফুটবলে লিভারপুলের হয়ে ইতোমধ্যেই ১০ ম্যাচে ১০টি গোল ও চারটি অ্যাসিস্ট আছে তার ঝুলিতে। চলতি সপ্তাহে প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের বিরুদ্ধে আরও এক অসাধারণ পারফরম্যান্সের পর তাকেই এবার বিশ্বসেরা ফুটবলার দাবি করেছেন জার্মান ফুটবলার জুরগেন ক্লপ।

এই মুহূর্তে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোলদাতা সালাহ। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে লিগের গত ম্যাচে অন্যতম সেরা গোল হওয়ার পর চলতি সপ্তাহেও ওয়াটফোর্ডের বিরুদ্ধে চার ডিফেন্ডারকে মাটি ধরিয়ে আরও একটি গোল করেন এই লিভারপুল ফরওয়ার্ড। সালাহের ধারাবাহিকতা ও ব্যক্তিগত দক্ষতায় গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন।

ওয়াটফোর্ড ম্যাচের পর সালাহের ব্যাপারে ক্লপ বলেন, সে একজন সেরা ফুটবলার। আমাদের কারোরই এ ব্যাপারে সন্দেহ নেই। বর্তমানে ফুটবল বিশ্বে তার চেয়ে ভালো আর কেউ নেই। আমাদের মেসি এবং রোনালদো বিশ্ব ফুটবলের জন্য কী করেছে এবং তাঁদের ফুটবল বিশ্বে দাপট সম্পর্কে আলাদা করে কিছুই বলার নেই। কিন্তু বর্তমানে সে-ই (সালাহ) সেরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App