×

সিলেট

সাবেক মেয়র সূচনার দেবরের বিলাসবহুল গাড়িসহ আটক ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১০:০৮ পিএম

সাবেক মেয়র সূচনার দেবরের বিলাসবহুল গাড়িসহ আটক ২

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিলাসবহুল গাড়িসহ দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে সুরমা চা বাগানের ১৯ নম্বর সেকশন থেকে গাড়িসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- বিলাসবহুল গাড়ির চালক কুমিল্লা সদরের রহিমপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে তপু মিয়া (২৫) ও একই এলাকার আবুল হোসেনের ছেলে মো. ইমন মিয়া (২২)।

স্থানীয় লোকজনের দাবি, বিলাসবহুল গাড়ির মালিক কুমিল্লার সাবেক মেয়র আলোচিত তাহসিন বাহার সূচনার কথিত দেবর রুবেল মিয়ার। তাদের ধারণা ওই বিলাসবহুল গাড়ি দিয়ে কোনো ভিআইপি আওয়ামী লীগের নেতা সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে গেছে নতুবা পালানোর চেষ্টায় ছিল।

আরো পড়ুন: কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

স্থানীয় কয়েকজন জানান, পাহাড় ও চা বাগানবেষ্টিত মাধবপুর উপজেলার পূর্ব ও দক্ষিণ এলাকা ভারতের সীমান্তঘেঁষা নির্জন ও নিরাপদ। এখান দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সুযোগ রয়েছে।

থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতরা সন্দেহজনকভাবে বিলাসবহুল গাড়ি নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিলেন। স্থানীয়রা আটক করে তাদের পুলিশে সোপর্দ করেন। আটকদের হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তবে বিলাসবহুল গাড়ির মালিক সাবেক মেয়র সূচনার আত্মীয় কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App