×

সিলেট

অপারেশন ডেভিল হান্ট

সুনামগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতা গ্রেপ্তার

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০০ পিএম

সুনামগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতা গ্রেপ্তার

ছবি: ভোরের কাগজ

সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে এই ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দীপু রঞ্জন দাস (৪৪) শাল্লা উপজেলার ডুমরা গ্রামের বাসিন্দা ও সুনামগঞ্জ জেলা যুলীগের সদস্য, শহীদ মিয়া (৪০), বিশ্বম্ভরপুর উপজেলার হালাবাদী (গণপাড়া) গ্রামের বাসিন্দা, ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, অনিক রঞ্জন দেব (৩০), শান্তিগঞ্জ উপজেলার দেবগ্রাম গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, আব্দুল মতিন (৪৫), জগন্নাথপুর উপজেলার ইকড়ছই গ্রামের বাসিন্দা ও জগন্নাথপুর পৌরসভা যুবলীগের সাবেক সদস্য, বকুল চন্দ্র দাস (৩৫), সুনামগঞ্জ সদর উপজেলার সারদাবাজ গ্রামের বাসিন্দা ও সদর উপজেলা যুবলীগের সহ-সম্পাদক, মো. তোফাজ্জল হোসেন (২৫), তাহিরপুর উপজেলার কামড়াবন্দ গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, মো. সউদ মিয়া (৪৬), ছাতক উপজেলার জটিগ্রামের বাসিন্দা ও দুলার বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন জানিয়েছেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। এছাড়াও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ অব্যাহত থাকবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App