×

সিলেট

হবিগঞ্জে কূপের সংস্কারের পর নতুন গ্যাসের সন্ধান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম

হবিগঞ্জে কূপের সংস্কারের পর নতুন গ্যাসের সন্ধান

রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩নং কূপে নতুন গ্যাস পাওয়া গেছে। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩নং কূপে নতুন গ্যাস পাওয়া গেছে। সম্প্রতি কূপটির সংস্কার (ওয়ার্কওভার) কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) এই তথ্য প্রকাশ করেছে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাতে বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গত ৪ সেপ্টেম্বর হবিগঞ্জের জেলা প্রশাসক মো. ফরিদুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসজিএফএল সূত্রে জানা যায়, আগামী ১০ বছরে এই কূপ থেকে প্রায় ২৫.৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে। এছাড়াও কূপ থেকে কনডেনসেটও পাওয়া যাবে। বর্তমান বাজার অনুযায়ী (প্রতি ঘনমিটার এলএনজি ৬৫ টাকা), কূপটি থেকে আনুমানিক ৪,৭০০ কোটি টাকার গ্যাস উত্তোলন সম্ভব বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন : হাটহাজারীতে সংঘর্ষ, থানার ওসি প্রত্যাহার

সংস্থার দক্ষ কর্মকর্তা ও কর্মচারীরা এবং বাপেক্সের কারিগরি টিম যৌথভাবে কূপটির ওয়ার্কওভার কার্যক্রম সম্পন্ন করেছেন। বর্তমানে এসজিএফএল-এর আওতায় সিলেট-১০এক্স, সিলেট-১১, ডুপিটিলা-১, কৈলাসটিলা-৯, রশিদপুর-১১ ও রশিদপুর-১৩ নম্বর কূপ খনন এবং কৈলাসটিলা-৯ ও বিয়ানীবাজার-২ নম্বর কূপে ওয়ার্কওভার কার্যক্রম চলছে। এসব কার্যক্রম সফলভাবে শেষ হলে দেশের গ্যাস উৎপাদন আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে ২০১২ সালের ৩০ এপ্রিল রশিদপুরে দৈনিক ৩,৭৫০ ব্যারেল ক্ষমতাসম্পন্ন কনডেনসেট ফ্র্যাকশনেশন প্ল্যান্ট স্থাপন করা হয়। এই প্ল্যান্ট থেকে প্রতিদিন পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন ও এলপিজি উৎপাদন করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App