×

সিলেট

পুরুষাঙ্গ কাটা অবস্থায় যুবক উদ্ধার

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৩ পিএম

পুরুষাঙ্গ কাটা অবস্থায় যুবক উদ্ধার

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের শাহাবুদ্দিনের বাড়ির বাঁশ ঝারের নিচ থেকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় মঞ্জুর আহমদ নামে এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজের পর মসজিদ থেকে ফেরার পথে লাকী গ্রামের শাহাবুদ্দিনের বাড়ির পাশে বাঁশ ঝারের নিচে এ ঘটনা ঘটে। আহত মঞ্জুর আহমদ গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের উত্তর পশ্চিম পাড়া ২ নং ওয়ার্ডের বাসিন্দা মনির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ফজরের নামাজ পড়তে বাড়ির পার্শ্ববর্তী মসজিদে যায় মঞ্জুর। পরে সকালে পার্শ্ববর্তী শাহাবুদ্দিনের বাড়ির বাঁশ ঝারের নিচে গুরুতর আহত অবস্থায় মঞ্জুর আহমদকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি। এটি আত্মহত্যার চেষ্টা নাকি অন্য কোন অপরাধমূলক ঘটনার ফল তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

মঞ্জুর আহমদের বড় ভাই বদরুল ইসলাম বলেন, সেহরির পর ফজরের নামাজ পড়তে যায় মঞ্জুর। সেহরির পর বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। সকালে খবর পাই পাশের বাড়ির একটি ফাঁকা জায়গায় গোপনাঙ্গ কাটা অবস্থায় পরে আছে মঞ্জুর। কিভাবে এ ঘটনা ঘটেছে মঞ্জুর কিছুই বলেনি। মনজুরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই।

সালুটিকর পুলিশ অফিসার এএসআই সারোয়ার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই আত্মীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে একটি রশি উদ্ধার করি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।

তিনি আরও বলেন, কি কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনো বলা যাচ্ছে না তবে তদন্তে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যার চেষ্টা করেছিল সে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App