×

সিলেট

আজমিরীগঞ্জে অবৈধ মাটি উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

Icon

স্বপন বনিক,আজমিরীগঞ্জ(হবিগঞ্জ) থেকে

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম

আজমিরীগঞ্জে অবৈধ মাটি উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি: কাগজ প্রতিবেদক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে মারুফ রহমান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. রেজাউল করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। জরিমানাপ্রাপ্ত মারুফ রহমান উপজেলার জলসুখা ইউনিয়নের আতাউর রহমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি কয়েকটি চক্র উপজেলার বিভিন্ন এলাকা থেকে রাতে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিল। এর প্রেক্ষিতে শনিবার রাত আনুমানিক প্রায়  ১১ টার দিকে পৌর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে মাটি বোঝাই দুটি ট্রাক্টরসহ মারুফ রহমানকে আটক করা হয়। পরে বালি ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা অনুযায়ী তাকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রেজাউল করিম জানান, অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে এ দণ্ড দেওয়া হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App