×

সিলেট

গোয়াইঘাটে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

Icon

নজরুল ইসলাম গোয়াইনঘাট, (সিলেট) থেকে

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম

গোয়াইঘাটে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

ছবি: কাগজ প্রতিবেদক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সারী গোয়াইনঘাট সড়কের পুকাশ নামক স্হানে মোটরসাইকেলের সঙ্গে দ্রুত গতির পিকআপের মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন (২২) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে,ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।

নিহত জসিম উদ্দিন উপজেলার ৯নং ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রাম গ্রামের আব্দুল হকের ছেলে। আহতরা হলেন একই ইউনিয়নের দাতারী গ্রামের মৃত ইছা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (২৭) এবং যাত্রাভা গ্রামের জমির উদ্দিনের ছেলে ইয়ামত (১৮)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,সারী সড়কে সংস্কার কাজ চলমান। সংস্কারাধীন সড়কের  ঝুঁকিপূর্ণ অংশে মোটরসাইকেলটি দ্রুত গতির পিকআপের সঙ্গে মুখোমুখি হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই জসিম উদ্দিন সহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, আহতরা শঙ্কটাপর্ণ অবস্থায় চিকিৎসাধীন আছেন ।

এ ব্যাপারে জানতে চাইলে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান জানান,দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলে হেলমেট বিহীন তিনজন আরোহী ছিল। দুর্ঘটনায় তিনজনই গুরুতর আহত হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে একজন মারা যায় এবং দুইজনকে উন্নত চিকিৎসায় ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে।তিনি আরো জানান,অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App