×

সিলেট

ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই: তাহিরপুর সীমান্তে আসামী গ্রেপ্তার

Icon

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম

ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই: তাহিরপুর সীমান্তে আসামী গ্রেপ্তার

ছবি: কাগজ প্রতিবেদক

রাজধানী ঢাকা তুরাগ এলাকায় ‘ডাচ-বাংলা ব্যাংকের’ টাকা বহনকারী গাড়ি থেকে প্রায় ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত থাকা ছিনতাই মামলার পলাতক মো. জনি মিয়া (৩৫) নামে এক আসামীকে তাহিরপুর সীমান্ত এলাকা হতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সারে ১০ টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট থেকে আটক করা হয়। আটককৃত জনি মিয়া একই ইউনিয়নের বড়ছড়া গ্রামের গনি মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত গোপন সংবাদের মাধ্যমে ট্যাকারঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. রিপন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম বড়ছড়া এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে আত্মগোপনের থাকা জনি মিয়াকে আটক করা হয়।

ট্যাকারঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. রিপন উদ্দিন জানান, তুরাগ থানার মামলা নং ১০(৩) ২৩ (ধারা ৩৯৫/৩৯৭/৪১২/৩৫ পেনাল কোড) অনুযায়ী ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই আটককৃতকে আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

তাহিরপুর থানার (ওসি) আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App