×

সিলেট

পাথরবাহী ট্রাকচাপায় নিহত পুলিশ সদস্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম

পাথরবাহী ট্রাকচাপায় নিহত পুলিশ সদস্য

ছবি: সংগৃহীত

সিলেটে  জৈন্তাপুরের দরবস্ত এলাকায় পাথরবাহী ট্রাকচাপায় আতিকুর রহমান নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আতিকুর রহমান জৈন্তাপুর মডেল থানায় কর্মরত ছিলেন।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘একটি মামলার তদন্ত কাজে মোটরসাইকেলেন যাচ্ছিলেন আতিকুর রহমান। এসময় তামাবিলগামী পাথরবাহী একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

তিনি আরো বলেন, ‘ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সোনিয়া গান্ধী সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমস সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App