×

সিলেট

তাহিরপুরে অবৈধভাবে মাটি উত্তোলন করায় জরিমানা

Icon

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৭:৫৩ পিএম

তাহিরপুরে অবৈধভাবে মাটি উত্তোলন করায় জরিমানা

ছবি: কাগজ প্রতিবেদক

অবৈধভাবে বোর ফসল জমির আঙ্গিনা থেকে মাটি কাটার (এস্কেভেটর) বেকো মেশিন দিয়ে মাটি উত্তোলন করে বিক্রি করার দায়ে তাহিরপুরে মো. শাহ আলম মিয়া (৩৮) নামে এক এস্কেভেটর মালিককে জরিমান করা হয়। শাহ আলম উপজেলার রতনশ্রী গ্রামের বদর উদ্দিনের ছেলে।

রোববার রাত সারে ১১ টায় উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কাউকান্দি গ্রাম সংলগ্ন মাটিয়ান হাওরের আলমখাঁলি পার্শবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

জানাযায়, গত তিন দিন ধরে রাতের আধারে মাটিয়ান হাওরের আলমখাঁলি সংলগ্ন কানিবাড়ি এলাকার বোর ফসল জমির পাশ থেকে এস্কেভেটর  দিয়ে মাটি কেটে ওই এলাকার বিভিন্ন জায়গায় ২০০০ থেকে ২৫০০ টাকায় প্রতি গাড়ি মাটি বিক্রি করে আসছে। এই চিত্র এলাকাবাসীর নজরে পড়লে এস্কেভেটর সহ ৫টি লড়ি গাড়ি আটক করেন স্থানীয়রা। পরে  উপজেলা প্রশাসনকে অবগত করা হলে এমন সংবাদ পেয়ে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ আলম শান্তনু তাৎক্ষনিক মুহুর্তে পুলিশের একটি টিম নিয়ে মোবাইলকোর্ট পরিচালনা করে এস্কেভেটর মালিককে মাটি কর্তন ও পরিহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

তাহিরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহারুখ আলম শান্তনু এ তথ্য নিশ্চিত করে জানান, অবৈধভাবে মাটি উত্তোলন করে অন্যত্রে বিক্রি করা দায়ে এস্কেভেটর মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, এসব অবৈধ কাজে কাউকে ছাড় দেয়া হবে না, এ অভিযান সবসময় অব্যাহত থাকবে। 



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App