×

সিলেট

মুক্তিপণ আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ১০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:৩৪ এএম

মুক্তিপণ আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ১০

ছবি: সংগৃহীত

সিলেটের জিন্দাবাজার এলাকা থেকে দুই ব্যক্তিকে অপহরণের পর বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে ১০ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ মার্চ) সন্ধ্যা ৬টায় জিন্দাবাজার তাঁতীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে অভিযান চালিয়ে রাতে কোতোয়ালী মডেল থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর গোটাটিকর এলাকার মো. সেলিম আহমদের ছেলে তানজিম মাহবুব নিশান (২১), শাহজালাল উপশহর এলাকার মোক্তাদিরের ছেলে আহসান হাবিব মুন্না (১৯), সুনামগঞ্জের ছাতক উপজেলার মন্ডলপুর গ্রামের ফয়জুল করিমের ছেলে বর্তমানে হাওয়াপাড়া এলাকার বাসিন্দা জুবাইন আহমদ (১৯), জালালাবাদ থানার আমানতপুর এলাকার আব্দুল মন্নানের ছেলে বর্তমানে শিবগঞ্জ লামাপাড়া এলাকার বাসিন্দা সুফিয়ান আহমদ (১৯), এয়ারপোর্ট থানার চৌকিদেখী এলাকার আনোয়ার মিয়ার ছেলে জাকির হোসেন (১৯), কাজীটুলা এলাকার আবুল হোসেনের ছেলে মারজান (১৯), সুনামগঞ্জের ছাতক উপজেলার রায়সত্তরপুর গ্রামের সুজন মিয়ার ছেলে বর্তমানে হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা মোসাদ্দেক আলী (১৮), হাওয়াপাড়া এলাকার বাসিন্দা রুমান আহমদের ছেলে ফারদিন আহমদ (১৮), শিবগঞ্জ মজুমদারপাড়ার রতনের ছেলে জয়নাল আবেদীন রাব্বি (১৮) এবং হাওয়াপাড়া এলাকার বাসিন্দা মানিক মিয়ার ছেলে মিজান আহমদ (১৮)।

পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় তাঁতিপাড়া পয়েন্ট থেকে ১৪-১৫ জনের একদল দুর্বৃত্ত সুহেলকে জোরপূর্বক তুলে নিয়ে ‘নাজমা নিবাস’ নামের একটি ভবনের দ্বিতীয় তলায় জিম্মি করে। সেখানে তাকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে মারধর করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। হামলাকারীরা তার নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর সুহেল সরকার বিষয়টি পুলিশকে অবগত করলে কোতোয়ালী মডেল থানা পুলিশর একটি টিম অভিযান চালায়। অভিযানে তাঁতিপাড়ার নাজমা নিবাসের দ্বিতীয় তলা থেকে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন এবং ঘটনার সময় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App