×

সিলেট

তাহিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

Icon

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৬:৪৪ পিএম

তাহিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: কাগজ প্রতিবেদক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে তাহিরপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য, থানার ওসি (তদন্ত) সুশান্ত পাল,সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ প্রমুখ সহ উপজেলার কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেনীপেশাজীবি মানুষজন। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App